গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ হাজার ২৭৫

দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ হাজার ২৭৫ জন। একই দিনে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন ৩ হাজার ১০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৫ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৯ হাজার ৭১৯ জন। 

আরও পড়ুন

মূল্যবৃদ্ধির জের! ৪ বছর পর সুদের হার বাড়ালো আরবিআই, বাড়তে চলেছে বাড়ি-গাড়ির EMI

আম জনতার পকেটে টান আজ আরবিআই এর মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে ওই ব্যাঙ্কিং সংস্থা। যার ফলে দেশের আর্থিক নীতিতে একটা বড় বদল আসতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে জানানো হয়েছে, রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ৪০-টি বেসিস পয়েন্ট বাড়িয়ে আরবিআই এর তরফ থেকে এই রেপো রেট ৪.৪০% […]

আরও পড়ুন

যোধপুর কাণ্ডে গ্রেফতার ৯৭, জারি কার্ফু

রাজস্থানের যোধপুরে হিংসাত্মক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হল ৯৭ জন ৷ মঙ্গলবার যোধপুরে কার্ফু জারি করা হয় ৷ পুলিশের এডিজি হাওয়া সিং ঘুমারিয়া বলেন, “জেলায় কার্ফু চলছে ৷ উচ্চাধিকারিকদের এখানে মোতায়েন করা হয়েছে ৷ যেকোন ছোটখাটো ঘটনা ঘটলেও তা নজরে রাখা হচ্ছে ৷ যোধপুরে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে ৷” […]

আরও পড়ুন

আজ ফের মাঝ আকাশে অণ্ডালগামী স্পাইটজেট বিমানে বিপত্তি

আজ ফের মাঝ আকাশে অণ্ডালগামী বিমানে বিপত্তি। রবিবারের পর বুধবার ঘটল একই ঘটনা। এবারও কাঠগড়ায় ওই একই বেসরকারি সংস্থা স্পাইটজেটের বিমান। বিমানটি চেন্নাই থেকে অণ্ডালের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে অণ্ডাল বিমানবন্দরে পৌঁছতেই পারল না ওই বিমানটি। ফিরে গেল চেন্নাইতে। ইঞ্জিনের সমস্যার জেরেই এই বিপত্তি ঘটে বলে জানা […]

আরও পড়ুন

রাজস্থানের যোধপুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট পরিষেবা

ঈদ ও অক্ষয় তৃতীয়ার আগের দিন দুই সম্প্রদায়ের সংঘর্ষে অগ্নিগর্ভ রাজস্থানের যোধপুর। পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যোধপুরের জালোরি গেট এলাকা। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোঁড়ার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। একই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাথরের ঘায়ে আহত হয়েছে বেশ কিছু সাংবাদিকও। পুলিশের তরফে জানানো হয়েছে […]

আরও পড়ুন

নেপালে নাইট ক্লাবের পার্টিতে রাহুল গান্ধী, ভাইরাল ভিডিও

কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী আপাতত ব্যক্তিগত ট্যুরে নেপালে রয়েছেন। রাহুল গান্ধীর নেপাল সফরের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, রাহুল কাঠমাণ্ডুর কোনও একটি নাইটক্লাবে রয়েছেন। ভিডিও-টির সত্যতা যাচাই করেনি ‘বঙ্গনিউজ’। স্বাভাবিক ভাবেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে কংগ্রেস ও রাহুল গান্ধীকে একযোগে আক্রমণ শুরু করেছে বিজেপি। দাবি করা হচ্ছে, এই ভিডিওটি ‘ […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে তাপপ্রবাহ প্রাণ কাড়ল ২৫ জনের

তাপপ্রবাহের জেরে প্রাণ যাচ্ছে একের পর এক মানুষের। চলতি মরশুমে মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। মহারাষ্ট্রের একাধিক জায়গায় তাপপ্রবাহের জেরে ২৫ জনের মৃৃত্যু হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। ২০১৬ সালের পর মহারাষ্ট্রে এমন উচ্চ তাপমাত্রার দেখা মেলেনি। ফলে ২০১৬-র পর এবার ফের মহারাষ্ট্রে তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের আধিকারিক […]

আরও পড়ুন

‘করোনা টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না’, জানিয়ে দিল শীর্ষ আদালত

করোনা টিকা নেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না ৷ কোনও ব্যক্তির ইচ্ছের উপরেই নির্ভর করবে তাঁর এই টিকা নেওয়ার বিষয়টি ৷ সোমবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গাভাই-এর ডিভিশন বেঞ্চ ৷ এই বিষয়ে নির্দেশ দিতে গিয়ে সংবিধানের ২১ নং ধারার কথাও উল্লেখ করেছে শীর্ষ আদালত ৷ তবে […]

আরও পড়ুন

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকারীর সাজা কমানোয় কেন্দ্রকে ২ সপ্তাহ সময় সুপ্রিমকোর্টের

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকারীর সাজা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র৷ কিন্তু তা কার্যকর হতে দেরি হওয়ায় সুপ্রিম কোর্ট এবার সময়সীমা বেঁধে দিল৷ সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, দু’সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে৷ এর আগে মার্চের শেষে এই মামলার শুনানিতে কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত৷ জানিয়েছিল, ৩০ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত […]

আরও পড়ুন

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে সেনাকর্মীর ব্যাগ থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার সময় চেকিংয়ের এক সেনা কর্মীর ব্যাগ থেকে উদ্ধার হল হ্যান্ড গ্রেনেড । আজ, সোমবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে খবর, রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের এক সেনা কর্মী বিমানবন্দরে ঢোকার সময় চেকিংয়ের লাইনে দাঁড়ান। তারপর তাঁর হাতের ব্যাগ পরীক্ষা করে দেখা যায় তাতে একটি বেশ বড় মাপের হ্যান্ড গ্রেনেড আছে।

আরও পড়ুন
error: Content is protected !!