ইউক্রেন থেকে দেশে ফিরল বায়ুসেনার তৃতীয় বিমান

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনতে ভারতীয় বায়ুসেনার তরফে সি-১৭ বিমান পাঠানো হয়েছে। আজ, বৃহস্পতিবার সকালেই ভারতীয় বায়ুসেনার তৃতীয় বিমানও পোল্যান্ড থেকে হিন্দন এয়ারবেসে এসে পৌঁছয়।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৬ হাজার ৫৬১

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬১ জন। মৃত্যু হয়েছে ১৪২ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৪৭ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৭৭ হাজার ১৫২ জন। 

আরও পড়ুন

ইউক্রেনে পনবন্দি করে রাখা হয়নি ভারতীয়দের , রাশিয়ার দাবি খারিজ করল ভারত

ইউক্রেনে খারকিভে ভারতীয়দের পনবন্দি করে রাখা হয়নি। রাশিয়ার দাবি খারিজ করে দিয়ে এমনটাই জানাল ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হযেছে, ইউক্রেনের সহযোগিতায় বুধবার খারকিভ ছেড়েছেন প্রচুর ভারতীয়। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়, ভারতীয় পড়ুয়ারা খারকিভ ছেড়ে রাশিয়ার বেলগোরোডে আসতে চাইলেও তাঁদের ‘জোরজবরদস্তি’ আটকে রেখেছে ইউক্রেনের বাহিনী। ভারতীয়দের ‘আটকে রাখা হয়েছে এবং […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশ ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হল

উত্তর প্রদেশে চলছে ভোটযুদ্ধ। আজ, বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ।মোট ১০টি জেলায় ৫৭টি আসনে ভোট গ্রহণ হবে। এদিনের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, এবার প্রথমবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গোরক্ষপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। আজ সেই কেন্দ্রেও ভোটগ্রহণ হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছা়ড়াও সূর্য প্রতাপ সাহি, সতীশ চন্দ্র দ্বিবেদী, জয় প্রতাপ সিং, জয় […]

আরও পড়ুন

মোদির গড়ে মমতা, বারাণসীতে দশাশ্বমেধ ঘাটে বসে সন্ধ্যারতি দেখলেন তৃণমূল সুপ্রিমো

আজই পশ্চিমবঙ্গের পুরভোটে বিপুল জয় পেল তৃণমূল, আর সেদিনই বারাণসীতে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দশাশ্বমেধ ঘাটে বসে সন্ধ্যারতি দেখলেন তিনি। বিধানসভা ভোটের শেষ দু’দফার আগে আগামিকাল, অখিলেশ যাদবের হয়ে প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের এখন বিধানসভা ভোট চলছে। এর আগে, ফেব্রুয়ারিতে লখনউয়ে গিয়ে প্রচার ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির অফিসে অখিলেশ যাদবের সঙ্গে […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৭ হাজার ৫৫৪

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৭ হাজার ৫৫৪ জন। একই দিনে দেশে কোভিডের বলি ২২৩ জন।হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেন ১৪ হাজার ১২৩ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৮৫ হাজার ৬৮০টি।

আরও পড়ুন

আমূল দুধের মূল্যবৃদ্ধি

১ মার্চ থেকে আমূল দুধের দাম বাড়ছে। সোমবার গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ)-এর তরফে জানানো হয়েছে লিটার প্রতি ২ টাকা দাম বা‌ড়ানো হচ্ছে। এক লিটার ফুল ক্রিম মিল্কের দাম বেড়ে হবে ৬০ টাকা। টোনড মিল্কের দাম পড়বে ৫০ টাকা। 

আরও পড়ুন

দেশের প্রথম মহিলা হিসেবে সেবির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মাধবী পুরী বিচ

দেশের প্রথম মহিলা হিসেবে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মাধবী পুরী বিচ। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি মাধবীর নাম অনুমোদন করে। বিগত দিনে সেবির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) আজীবন সদস্য হিসেবে কাজ করেছেন ৫৫ বছরের মাধবী। সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক হওয়ার পর মাধবী আমেদাবাদের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৬ হাজার ৯১৫

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন। মৃত্যু হয়েছে ১৮০ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। এপর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৩ লক্ষ ২৪ হাজার ৫৫০ জন। মোট মৃত ৫ লক্ষ ১৪ […]

আরও পড়ুন

অপারেশন গঙ্গা: ভারতে ফিরল সপ্তম ফ্লাইট

ইউক্রেন থেকে সপ্তম অপারেশন গঙ্গা ফ্লাইট ভারতে ফিরল। রোমানিয়ার বুখারেস্ট থেকে আজ সকালে মুম্বই পৌঁছন ১৮২ জন ভারতীয়। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। 

আরও পড়ুন
error: Content is protected !!