আজ থেকে কেন্দ্রীয় সরকারি অফিসে পুরো হাজিরা

সোমবার থেকে আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম নয়। সকলকেই অফিসে এসে কাজ করতে হবে। রবিবার জানিয়ে দিল কর্মীবর্গ দপ্তর। মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সোমবার থেকেই প্রতিটি কেন্দ্রীয় সরকারি অফিসে ১০০ শতাংশ হাজিরা চালু হবে। তিনি বলেন, দেশের কোভিড পরিস্থিতি নিয়ে রবিবার বৈঠক হয়। সেখানে আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। পজিটিভিটিও রেটও কমছে। […]

আরও পড়ুন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

মুম্বইয়ের শিবাজি পার্কে এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ভারতের নাইটিঙ্গলের৷ শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগতসিং কোশিয়ারি, সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, এনসিপি প্রধান শরদ পাওয়ার, গীতিকার জাভেদ আখতার প্রমুখ ৷ লতা মঙ্গেশকরের দুই বোন আশা ভোঁশলে, ঊষা মঙ্গেশকর, ভাই হৃদয়নাথ মঙ্গেশকর-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত […]

আরও পড়ুন

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকার। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। বয়স হয়েছিল ৯২ বছর। চিকিৎসকরা জানালেন, মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে মৃত্যু হয়েছে সুর সম্রাজ্ঞী। মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তাঁর। লতাকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইয়ে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। শিবাজি পার্কে পৌঁছলেন নরেন্দ্র মোদি। মঞ্চ করে শায়িত লতা মঙ্গেশকরের দেহ। […]

আরও পড়ুন

লতা মঙ্গেশকরের প্রয়াণে আগামীকাল সরকারি ছুটি মহারাষ্ট্রে

 সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াণে আগামীকাল, সোমবার সরকারি ছুটি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দফতরের তরফে একথা জানানো হয়েছে। সুর সম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত মহারাষ্ট্রের। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে রবি-সোম, দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। এই দু’দিন গোটা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় শোক চলাকালীন সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান […]

আরও পড়ুন

লতা মঙ্গেশকরের প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। তাঁর মৃত্যুতে দেশজুড়ে দু’দিন পালিত হবে জাতীয় শোক। ঘোষণা করল কেন্দ্র। জানা গিয়েছে, ৬ এবং ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পালিত হবে রাষ্ট্রীয় শোক। আজ, রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে কিংবদন্তী শিল্পীর শেষকৃত্য।  লতা মঙ্গেশকরের প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৭ হাজার ৪৭৪

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে ৮৬৫ জন রোগীর। এপর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে  মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। এই নিয়ে বর্তমানে দেশে চিকিৎসাধীন […]

আরও পড়ুন

‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্ট্যাচু অফ ইকুয়ালিটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার হায়দরাবাদে একাদশ শতাব্দীর ভক্তি সাধক রামানুচার্যের এই মূর্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি ৷ মূর্তির উচ্চতা ২১৬ ফুট ৷ রামানুচার্য সমস্ত বিশ্বাস, জাতি ও ধর্মের মধ্যে সাম্যবাদের কথা প্রচার করেছিলেন ৷ এদিনের অনুষ্ঠানে যোগদানের আগে শনিবার সকালে এই নিয়ে টুইট করেন ৷ সেখানে তিনি উল্লেখ […]

আরও পড়ুন

প্রয়াত চন্দুপাতলা জঙ্গা রেড্ডি

প্রয়াত চন্দুপাতলা জঙ্গা রেড্ডি ৷ ১৯৮৪ সালে বিজেপির যে দু’জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ আরও অনেকে ৷ ১৯৩৫ সালের ১৮ নভেম্বর অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলায় তাঁর জন্ম ৷ ১৯৫৩ সালে তিনি বিয়ে করেন সি সুদেষ্ণাকে ৷ তাঁদের […]

আরও পড়ুন

শ্রীনগরে এনকাউন্টারে খতম ২ জঙ্গি

লস্কর-ই-তৈয়বা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর অন্তত দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে এক এনকাউন্টারে। শ্রীনগর শহরের জাকুরা এলাকায় শ্রীনগর পুলিসের একটি এনকাউন্টারে মৃত্যু হয়েছে তাদের। কাশ্মীর জোন পুলিস একটি টুইটে এই খবর জানিয়েছে। কাশ্মীর জোন পুলিস জানিয়েছে, ইখলাক হাজাম শনিবারের এনকাউনটারে নিহত হয়েছেন। তিনি অনন্তনাগের হাসানপোরার এইচসি আলি মহম্মদের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ২৭ হাজার ৯৫২

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জন রোগীর। এপর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে  মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ১১৪ জনের। অন্যদিকে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ […]

আরও পড়ুন
error: Content is protected !!