প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি

৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে দেশ। প্রজাতন্ত্র দিবসের প্রাক কালের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, “করোনার বিরুদ্ধে মানবজাতির লড়াই এখনও জারি রয়েছে। করোনা মহামারী হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে। পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাইরাস নতুন নতুন সংকট তৈরি করেছে।” এদিন ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি বলেন, “৭৩তম […]

আরও পড়ুন

পদ্ম পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, পুরস্কার প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রের তরফে প্রকাশিত পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর নাম। সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য বুদ্ধদেবকে পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে বলে খবর।  পাশাপাশি মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হবে প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতকে। ২০২১ সালের […]

আরও পড়ুন

এবার থেকে বাড়িতে পৌঁছে যাবে নতুন ভোটার কার্ড, নয়া ঘোষণা নির্বাচন কমিশনের

ভোটার কার্ড পেতে আরও ঝঞ্ঝাট পোহাতে হবে না। ছুটতে হবে না অফিসে। এবার বাড়িতে বসেই মিলবে ভোটার কার্ড। মঙ্গলবার ছিল জাতীয় ভোটার দিবস। এদিন সেই উপলক্ষে এদিন কলকাতায় জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই এই নয়া ঘোষণা করা হল। জানানো হল, ভোটার কার্ড পৌঁছে যাবে আবেদনকারীদের বাড়িতে। আর সাদা কালো নয়, এবার […]

আরও পড়ুন

মার্চের শুরুতে হতে পারে আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচন

দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই এ রাজ্যের ২টি কেন্দ্রে উপনির্বাচন সেরে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী ৭ মার্চ আসানসোল ও বালিগঞ্জ এই দুই কেন্দ্রে উপনির্বাচন করানোর উদ্যোগ নিচ্ছে তারা। কমিশন সূত্রেই মঙ্গলবার একথা জানানো হয়েছে। এদিন জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ভাষা ভবনে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রীয় […]

আরও পড়ুন

দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবে রাজধানী, জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী

কদিন আগেই করোনায় কাবু ছিল দিল্লি। দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে।  যতটা দ্রুত কোভিড সংক্রমণের গ্রাফ উঠেছিল দিল্লিতে, তত দ্রুতই তা নেমেও যায়। এখন দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজারের নিচে। পজেটিভিটি রেট ১২ শতাংশের কাছাকাছি।  ফলে করোনা নিয়ে চিন্তা কমছে। এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, এভাবে চলতে থাকলে খুব দ্রুত কোভিড বিধিনিষেধ তুলে […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের জেলাশাসকরা, ডিএমদের কড়া দাওয়াইয়ের উদ্দেশ্যে মোদিকে চিঠি শুভেন্দুর

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন এ রাজ্যের জেলাশাসকরা ৷ সেই ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷ শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, “জেলাশাসকদের গরহাজিরা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলাম । ২২ জানুয়ারি ওই বৈঠকে দেশের ১৯০টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছিলেন । কিন্ত বাংলার জেলাশাসকরা […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। যা গত দিনের তুলনায় ৫০ হাজার ১৯০ জন কম। মৃত্যু হয়েছে ৬১৪ জন রোগীর। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২২ লক্ষ ৩৬ হাজার ৮৪২ জন। #Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant 𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/AVi1QSy8rc pic.twitter.com/scj06Lmuw6 — Ministry of Health (@MoHFW_INDIA) January […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ল গাড়ি, মৃত বিজেপি বিধায়কের ছেলে সহ ৭ ডাক্তারি পড়ুয়া

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল। মধ্যরাত প্রায় ১টা ৩০ নাগাদ ওই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়। পুলিস সূত্রে জানা যাচ্ছে, ওয়ার্ধা থেকে দেওলি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। সেই সময় সেলসুরার কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট নিচে পড়ে যায় গাড়ি। মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনেরই। তাঁরা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের পড়ুয়া। দুর্ঘটনায় মৃতদের […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত এনসিপি প্রধান শরদ পাওয়ার

করোনায় আক্রান্ত হলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। আজ টুইট করে একথা জানান তিনি নিজেই। টুইটে তিনি লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। কিন্তু, এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। আমি চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। বিগত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা করোনা পরীক্ষা করান এবং উপযুক্ত সতর্কতা অবলম্বন করুন। ‘

আরও পড়ুন

ফের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

 আগামী ১৪ ফেব্রুয়ারি পশ্চিম ভারতের সমুদ্র সৈকত রাজ্যে বিধানসভার ভোট। ৪০ আসনের বিধানসভা ভোটে লড়তে প্রস্তুত তৃণমূল। গত সপ্তাহেই ৪০ আসনের প্রার্থী তালিকাতে প্রার্থী প্রকাশ করেছে ঘাসফুল শিবির। যেহেতু ৩১ আসনে তৃণমূল ও ৯ আসনে মহারাষ্ট্র গোমন্তক পার্টির জোট রয়েছে। তাই ৩১ আসন দখলেই জোর দিচ্ছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ৩ সেনাপতিকে […]

আরও পড়ুন
error: Content is protected !!