গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৬ হাজার ৬৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন। যা গত দিনের তুলনায় ২৭ হাজার ৪৭৯ জন কম। তবে এই সময়ে মৃত্যু হয়েছে ৪৩৯ জন রোগীর। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪৩ হাজার ৪৯৫ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন।

আরও পড়ুন

ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির থ্রি-ডি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷  পরবর্তীকালে ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির মূর্তি স্থাপিত হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নেতাজি দেশভক্তির প্রতীক। স্বাধীনতা ছিনিয়ে […]

আরও পড়ুন

অবশেষে খোঁজ মিলল অরুণাচলের নিখোঁজ কিশোরের, হদিশ দিল চিন

অবশেষে খোঁজ মিলল অরুণাচলের নিখোঁজ কিশোরের। খোঁজ দিয়েছেন চিনা সেনারাই । তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। রবিবার সকালে এমনটাই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। ভারতীয় সেনার তেজপুরের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে জানিয়েছেন, অরুণাচল প্রদেশের নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া গিয়েছে। যোগাযোগ করেছে চিনা সেনাবাহিনী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সেনা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, […]

আরও পড়ুন

নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, জাতীয় ছুটি ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর

আজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।  আজ, রবিবার সকালে নেতাজির এক মূর্তিতে ফুল অর্পণ করে একটি ছবি টুইট করে দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, নেতাজিকে সম্মান জানাতে আজ থেকেই রাজধানীতে শুরু হচ্ছে প্রজাতন্ত্র দিবসের উৎসব। পাশাপাশি ইন্ডিয়া গেটে আজকেই নেতাজির হলোগ্রাম মূর্তিটি উন্মোচন […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। তবে এই সময়ে মৃত্যু হয়েছে ৫২৫ জন রোগীর। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন।

আরও পড়ুন

গোয়া বিধানসভার ভোটের প্রচারে তৃণমূলের তারকা প্রচারক মমতা, যশবন্ত, লিয়েন্ডার সহ ৩০

গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকছেন। থাকছে দলের সাধারণ সম্পাদক তথা তরুণ তুর্কি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন, প্রচারের তালিকায় নাম রয়েছে ডেরেক ও’ ব্রায়ন, লিয়েন্ডার পেজ, প্রাক্তন আমলা জহর সরকার। যশবন্ত সিংয়ের মতো প্রবীণ নেতাকেও প্রচারের তালিকায় রাখা হয়েছে। নাম রয়েছে […]

আরও পড়ুন

নির্বাচনী সমাবেশ এবং রোড শো-তে বাড়লো নিষেধাজ্ঞা, প্রথম ও দ্বিতীয় দফার ভোট প্রচারে ছাড়

পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে বিধিনিষেধ জারি করে নির্বাচন কমিশন৷ কিছুটা সংক্রমণ কমতেই নতুন ছাড় ঘোষণা হয়েছে শনিবার৷ বাড়ানো হয়েছে বিধিনিষেধের সময়সীমা৷ জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত শারীরিক সমাবেশ এবং রোড শোতে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে, ২৮ জানুয়ারি থেকে প্রথম দফার ভোটে বাড়ি বাড়ি ভোট প্রচারে ছাড় দেওয়া হয়েছে৷ ১০ জনকে […]

আরও পড়ুন

দেশের বেশ কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী

আজ দেশের বেশ কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি, জেলাশাসকদের ভাল প্রশাসন তৈরির উপায় বলেন৷ জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক তারই উপায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার জেলাশাসকদের উদ্দেশ্য়ে তাঁর পরামর্শ, একে অন্যের সাফল্য দেখে শেখার চেষ্টা করুন ৷তিনি জানান, একে অন্যকে সাহায্য করতে হবে ৷ কাজের অভিজ্ঞতা নিজেদের […]

আরও পড়ুন

ত্রিপুরার পর এবার গোয়ায় তৃণমূলের কার্যালয় ‘ভাঙচুর’

ত্রিপুরার পর এবার গোয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস টার্গেট করছে বিজেপি। অভিযোগ, পুলিশ ও নির্বাচন কমিশনের সদস্যরাও কার্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের হেনস্তা করছে। এমনকী, তৃণমূলের পোস্টার ব্যানারও ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগে নির্বাচনে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। নির্বাচন কমিশনের উদ্দেশে লেখা চিঠিতে ঘাসফুল শিবির জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ তাদের পানাজির […]

আরও পড়ুন

মুম্বইয়ে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ে ৷ শনিবার সকালে মুম্বইয়ের একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৭ জন মারা গিয়েছেন আর এখনও পর্যন্ত আহত ১৫ ৷এদিন মুম্বইয়ের কেন্দ্রে তারদেও-র একটি ২০তল বিশিষ্ট বহুতল আবাসনে আগুন লাগে ৷ বাড়িটি মুম্বইয়ের ভাটিয়া হাসপাতালের কাছে ৷ এর ১৮তলায় লেভেল-৪ মানের অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনীর ১৩টি ইঞ্জিন জানা […]

আরও পড়ুন
error: Content is protected !!