গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৫৬৫

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।  রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৭, ০৭৬।  এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৬৬৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৬৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৯৯, […]

আরও পড়ুন

তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হলেন প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা

তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হলেন পবন বর্মা। রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তৃণমূলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এই পদে নিয়োগ করেছেন। জেডিইউ-এর এই প্রাক্তন সাংসদ গত ২৩ নভেম্বর তৃণমূলে যোগ দিয়েছেন। বিহারের রাজনীতিতে অতি পরিচিত নাম পবন। নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় […]

আরও পড়ুন

শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম জঙ্গি

ফের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম অজ্ঞাতপরিচয় এক জঙ্গির। আজ ভোরে তীব্র গুলিবিনিময় হয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ৷ পুলিশ জানিয়েছে, শ্রীনগর শহর লাগোয়া হারওয়ানের ধারবাঘ এলাকায় একদল জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর আসে ৷ এরপরই রবিবার ভোররাতে পুলিশ সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী অভিযান চালায় ওই এলাকায় ৷ শুরু হয় ব্যাপক […]

আরও পড়ুন

দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১১১

মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত ৮ জন। ফলে এই মুহূর্তে মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। অন্যদিকে কেরলে ওমিক্রনে আক্রান্ত ২ জন।  ফলে এই মুহূর্তে গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১১। ফলে করোনার এই নয়া প্রজাতি যে হু হু বাড়তে শুরু করেছে গোটা দেশে, তা স্পষ্ট। ফলে এই মুহূর্তে যেমন জনবহুল জায়গায় […]

আরও পড়ুন

এবার অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা

এবার অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত। ওড়িশার বালাসোর উপকূলে এই পরীক্ষা চালানো হয়। অগ্নি শ্রেণীর মিসাইলের এটি উন্নত রূপ হল অগ্নি-পি। এটি একটি ক্যানিস্টারাইজড মিসাইল, যার পাল্লা ১ হাজার থেকে ২ হাজার কিমি। সরকারি তরফে জানানো হয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অগ্নি প্রাইম মিসাইলে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। নির্ভুল ভাবে […]

আরও পড়ুন

ভোটের আগেই মুখ্য নির্বাচন কমিশনারকে বৈঠকে ডেকে বিতর্কের মুখে প্রধানমন্ত্রীর দপ্তর

নজিরবিহীন ঘটনা। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের আগে গুরুতর অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে। নেপথ্যে আইন মন্ত্রকের একটি চিঠি।  নেপথ্যে আইন মন্ত্রকের একটি চিঠি। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং দুই নির্বাচন কমিশনার রাজীব কুমার ও অনুপ চন্দ্র পাণ্ডেকে বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রীর সচিবালয়ের কর্তারা। ১৫ নভেম্বর ওই চিঠি যায় নির্বাচন কমিশনে। চিঠিতে বলা হয়, ‘নির্বাচনী সংস্কার ইস্যুতে […]

আরও পড়ুন

৩টি ডোজ নেওয়ার পরেও ওমিক্রনে আক্রান্ত মুম্বইয়ের যুবক

দেশজুড়ে বেড়েই চলেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। ক্রমশ ছড়িয়ে পড়ছে ওমিক্রন। দেশে ইতিমধ্যেই ১০০ ছাড়িয়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নতুন করে যে আক্রান্তদের খোঁজ মিলেছে, তাদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক ফেরত মুম্বইয়ের এক যুবক, যিনি করোনার ৩টি টিকা নিয়েছিলেন। মুম্বই পৌরনিগমের তরফে জানানো হয় সেই যুবক আমেরিকায় বুস্টার সহ ফাইজার টিকার তিনটি ডোজ নিয়েছিলেন। করোনা টিকার দুটি ডোজ […]

আরও পড়ুন

ফের ভারতের আকাশে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন

গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ফের ভারতের আকাশে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন ৷ শুক্রবার রাতে পঞ্জাবের ফিরোজপুরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের অদূরে একটি ড্রোন উড়তে দেখা যায় ৷  ওই পাকিস্তানি হেক্সাকপ্টারটিকে নামায় বিএসএফ ৷ শুক্রবার রাতে সীমান্ত অঞ্চলে বিএসএফের টহলদারি দল রুটিন পেট্রোল চালাচ্ছিল ৷ সেইসময় অমরকোট বর্ডার আউটপোস্টের কাছে গোঁ গোঁ শব্দ শোনা যায় ৷ শব্দের উৎস সন্ধান […]

আরও পড়ুন

আগামী ১৯ ডিসেম্বর গোয়ায় যাচ্ছেন নরেন্দ্র মোদি

এবার গোয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৯ ডিসেম্বর গোয়ায় যাচ্ছেন তিনি। গোয়া লিবারেশন ডে’র অনু্ষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথাও রয়েছে তাঁর।

আরও পড়ুন

কোভোভ্যাক্স-কে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

‘সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া’-র তৈরি করোনার টিকা কোভোভ্যাক্স-কে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহারে অনুমতি দিয়েছে WHO। সংস্থার কর্ণধার আদার পুনাওয়ালা টুইটে নিজেই এই কথা জানিয়েছেন। টুইটে সেরাম কর্ণধার আদর পুনেওয়ালা বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আরও একটা বড় মাইলস্টোন। কোভোভ্যাক্স-এর দক্ষতা এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রভাব দেখে জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র দিয়েছে […]

আরও পড়ুন
error: Content is protected !!