ভারত সফরে এলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি

ভারতের মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের ক্রমবর্ধমান অতিসক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি৷ আজ ভারত সফরে এসে তিনি বলেন, ‘‘সংশ্লিষ্ট এলাকাগুলিতে চিনের দাপট দিন দিন বাড়ছে ৷ বাকিরাও যাতে ওই এলাকায় স্বাধীনভাবে সমুদ্র সফর অব্যাহত রাখতে পারে এবং আন্তর্জাতিক আইন যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে হবে ৷’’  […]

আরও পড়ুন

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে রাজ্যের তদন্ত কমিশনে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার ৷ পেগাসাস তদন্তে বঙ্গের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার যে তদন্ত কমিশন গঠন করেছিল, তার উপর স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত ৷ ওই কমিশনকে নোটিসও দিয়েছে সুপ্রিম কোর্ট। পেগাসাস কাণ্ডে ২ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই কমিশনের উপরই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট ৷ যদিও […]

আরও পড়ুন

পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের

তামিলনাড়ু চপার দুর্ঘটনায় নিহত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে চোখের জলেই শেষ বিদায় জালান তাঁর শহর ভোপাল। পূর্ণ সামরিক মর্যাদায় বায়ু সেনার বীর জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।  সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার হেলিকপ্টারে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তিনি চপারের একমাত্র যাত্রী যাকে ৪ ডিসেম্বর […]

আরও পড়ুন

শৈত্যপ্রবাহ নিয়ে সতর্ক করল দিল্লির হাওয়া অফিস

আলিপুর হওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে, এ বার জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। এবার শৈত্যপ্রবাহ নিয়ে সতর্ক করল দিল্লির হাওয়া অফিস। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে সতর্ক করে বলা হল, উত্তরভারতের বেশিরভাগ রাজ্যে আর দু’চার দিনের মধ্যে শুরু হবে শৈত্যপ্রবাহ। এক ধাক্কায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলেও খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি পশ্চিমের রাজ্যে […]

আরও পড়ুন

ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হচ্ছে প্রধানমন্ত্রীকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিবেশী দেশ ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান নগাদাগ পেল জি খোরলোয় সম্মানিত করা হচ্ছে ৷ একটি বিবৃতি জারি করে এ খবর জানিয়ে ভুটান সরকার ৷ এ নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইটও করেন ভুটানের প্রধানমন্ত্রী৷ যে টুইটে মোদিকে ‘মহান’ বলে উল্লেখ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং৷ লোটে শেরি তাঁর টুইটে লেখেন, ‘‘সর্বোচ্চ […]

আরও পড়ুন

রাজধানীতে ওমিক্রনে আক্রান্ত আরও ১০, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭

দিল্লিতে ফের ওমিক্রনের থাবা ৷ আরও ১০ জনের শরীরে কোভিড ১৯-এর এই নয়া ভ্যারিয়েন্ট মিলেছে ৷ এর ফলে দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ ৷ আজ এ কথা জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷ এঁদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে গিয়েছেন ৷ এর ফলে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৭ হাজার ৪৪৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন।  তবে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯১ জন করোনা রোগীর।  বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৬ হাজার ৪১৫ জন।  এই নিয়ে দেশে মোট নথিভুক্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫ […]

আরও পড়ুন

কর্নাটক বিধানসভায় ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক

ধর্ষণ যখন হবেই, তখন শুয়ে তা উপভোগ করা উচিত, এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটক বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা কংগ্রেস নেতা কে আর রমেশকুমার ৷ বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি এই পরামর্শ দেন অধ্যক্ষকে৷ পরে অবশ্য ক্ষমা চেয়ে টুইট করেছেন রমেশকুমার ৷ এরই মধ্যে প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস বিধায়ক  রমেশকুমার নাক গলিয়ে বলে ওঠেন, […]

আরও পড়ুন

মরসুমের শীতলতম দিন আজ

আজ কলকাতার শীতলতম দিন। শহরের তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমে এখনও পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা।  চলতি সপ্তাহের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রিতে। শুক্রবার তা আরও একটু কমেছে। সর্বনিম্নের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে গত কয়েক দিনের তুলনায়। আগামী কয়েক দিন ঠান্ডা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আলিপুর হাওয়া অফিস সূত্রে […]

আরও পড়ুন

ওড়িশায় বাস দুর্ঘটনায় আহত বাংলার ২০ যাত্রী

ওড়িশার দারিংবাড়ি থেকে বিয়েবাড়ি সেরে ফিরছিল বাসটি। সেখানকার কন্ধ্যামাল জেলার কলিঙ্গঘাটি এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা মারে। এর জেরে উল্টে যায় বাসটি। সে সময় বাসে প্রচুর যাত্রী ছিল। সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। দুর্ঘটনার জেরে জখম হয়েছেন ২০ জন যাত্রী। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বেরহামপুর এমকেজিসি মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি […]

আরও পড়ুন
error: Content is protected !!