দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ালো

২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল কেজরিওয়াল সরকার। কিন্তু করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থা দেখে আরও এক সপ্তাহ বাড়ানো হল লকডাউনের মেয়াদ। কারণ লকডাউন চললেও করোনায় আক্রান্ত হওয়ার হার এখনও উর্ধ্বমুখী। সাংবাদিক বৈঠকের মাধ্য়ে আজ এই ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, শহরে করোনা ভাইরাস […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১

২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ১১৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন। তার মধ্যে […]

আরও পড়ুন

অবশেষে সস্তা হল অক্সিজেন, করোনা টিকা সহ একাধিক চিকিৎসা সরঞ্জামে শুল্ক ছাড় আগামী ৩ মাস পর্যন্ত, ঘোষণা কেন্দ্রের

করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সঙ্কটের মোকাবিলা করতে অবিলম্বে অক্সিজেন সিলিন্ডারের উপর থেকে আমদানি ও স্বাস্থ্য শুল্ক ছাড় দিল কেন্দ্রীয় সরকার। আজ এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ থেকেই সস্তা হল অক্সিজেন সিলিন্ডার। কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত আগামী ৩ মাস পর্যন্ত এই ছাড় বলবৎ থাকবে। অক্সিজেন ছাড়াও বিদেশ থেকে আমদানি করা […]

আরও পড়ুন

কোনও জায়গায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ হলেই লকডাউন করা উচিত: রণদীপ গুলেরিয়া

এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া বললেন, যে এলাকায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেখানেই লকডাউন করা উচিত। সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা বুঝতেই পারেনি, কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট হবে আরও ছোঁয়াচে। সংক্রমণের শৃঙ্খল ভাঙাই এখন সবচেয়ে জরুরি। মানুষের জীবন বাঁচাতে হবে। গুলেরিয়া বলেন, ‘আমি মনে করি, করোনা মোকাবিলায় দ্বিমুখী কৌশল চাই। প্রথমত, অবিলম্বে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে মদ না পেয়ে স্যানিটাইজের খেয়ে মৃত্যু ৭ জনের

মহারাষ্ট্রে লকডাউনের জেরে বন্ধ মদের দোকান। মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে মৃত্যু হল ৭ জনের। মহারাষ্ট্রের ইভতমলের ওয়ানির ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতরা প্রত্যেকে শ্রমিকের কাজ করেন। মদের দোকান খোলা না পেয়েই ওই কাণ্ড ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে ফাঁসি দেব, হুঁশিয়ারি দিল্লি হাইকোর্টের

করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’ আখ্যা করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনও আমলাকেই ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। প্রয়োজনে তাঁকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও শনিবার হুঁশিয়ারি দিয়েছে আদালত। পাশাপাশি কেন্দ্রকে স্পষ্ট করে জানাতে বলা হয়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক […]

আরও পড়ুন

দেশের নতুন প্রধান বিচারপতি পদে শপথ নিলেন এন ভি রামানা

দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এন ভি রামান। তিনি সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি। শনিবার কোভিড বিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার অবসর নিয়েছেন বিদায়ী বিচারপতি এস এ বোবদে।গত মাসে প্রধান বিচারপতি এস এ বোবদে এন ভি রামানার নাম সুপারিশ করেছিলেন।

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। এই সময়ে দেশে ২,৬২৪ জন রোগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৯৯৭ জন। […]

আরও পড়ুন

করোনা বিধি না মানলে প্রার্থী-নেতাদের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে গতকালই বড় জনসভা, রোড শোয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। বাকি দু-দফার ভোটের ক্ষেত্রে এ ব্যাপারে আরও কড়া পদক্ষেপ করল নির্বাচন সদন। এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বাকি দুদফার ভোটের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ভার্চুয়াল বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকেই কমিশন নির্দেশ দিয়েছে, করোনা বিধি না মানলে সেই প্রার্থীর বিরুদ্ধে […]

আরও পড়ুন

দানাপুরের পিপাপুলে ব্রিজের রেলিং ভেঙে গঙ্গায় পড়ে গেল জিপ, মৃত ৯, নিখোঁজ ৬

বিহারে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। বিহারে দানাপুরের পিপাপুলে ব্রিজের রেলিং ভেঙে গঙ্গায় পড়ে গেল একটি জিপ ৷ গাড়িটিতে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ৷ বাকি ৬ যাত্রীদের খোঁজ এখনও মেলেনি ৷ জিপের মধ্যে যে যাত্রীরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই অকিলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ […]

আরও পড়ুন
error: Content is protected !!