বিহারে করোনায় আক্রান্ত অন্তত ৭৫০ চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মী

বিভিন্ন রাজ্যে হুহু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। অবস্থা খারাপ বিহারেরও। জানা গেছে পাটনায় অবস্থিত এইমস ছাড়াও আরও ৬টি হাসপাতালে ৭৫০ এরও বেশি চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত। পাটনা এইমসের অধ্যক্ষ চন্দ্রমণি সিং বলেছেন, এখনও অবধি ৩৮৪ জন চিকিত্‍সক, নার্স ও কর্মচারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সেখানে পজিটিভ স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২২০। আর পাটনা […]

আরও পড়ুন

দেশে আইসিইউ বেড-অক্সিজেনের অভাব, কেন্দ্রীয় সরকারকেই এতগুলো মৃত্যুর দায় নিতে হবে: রাহুল

২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ২২৬৩ জন। তাঁদের অনেকে অক্সিজেনের অভাবে ও আইসিইউতে বেড না পেয়ে মারা গিয়েছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এদিন বললেন, কেন্দ্রীয় সরকারকেই এতগুলো মৃত্যুর দায় নিতে হবে। তাঁর যুক্তি, করোনায় আক্রান্ত হলে রোগীর রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠলে তাঁকে আইসিইউতে নিয়ে যেতে হয়। অক্সিজেন ও […]

আরও পড়ুন

অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে, দ্রুত পদক্ষেপ করুন, না হলে দিল্লির পরিস্থিতি বেদনাদায়ক হয়ে উঠবে, প্রধানমন্ত্রীকে আর্জি কেজরিওয়ালের

করোনা পরিস্থিতিতে দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেনের ব্যাপক ঘাটতি। অক্সিজেনের অভাবে রাজধানীর স্যর গঙ্গা রাম হাসপাতালে ২৫ জন মুমূর্ষু রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেনের এই ঘাটতি মেটাতে বারবার কেন্দ্রের কাছে সদর্থক ভূমিকা নেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই অবস্থায় শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ভেঙে পড়লেন কেজরিওয়াল। দিল্লিতে অক্সিজেন সরবরাহ অটুট রাখতে হাতজোড় করে আবেদন […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। সেই সঙ্গে রেকর্ড হারে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টা করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ২৬৩ জনের। আজকের এই পরিসংখ্যান গতকালের তুলনায় ১৭ হাজার বেশি! এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫। মৃতের সংখ্যা ১ লক্ষ […]

আরও পড়ুন

রাজধানীতে অক্সিজেন না পেয়ে মৃত ২৫ করোনা আক্রান্ত রোগীর

দেশজুড়ে কোভিড আক্রান্তদের চিকিত্‍সায় মিলছে না অক্সিজেন। অক্সিজেন না পেয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিত্‍সাধীন মোট ২৫জন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ২৫জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার দুঘণ্টা পর হাসপাতালে এসে পৌঁছয় অক্সিজেন সিলিন্ডার। গঙ্গারাম হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর শুক্রবার সকালে মর্মান্তিক এই ঘটনার খবর জানিয়েছেন।

আরও পড়ুন

আগামীকাল প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর বাতিল

আগামীকাল রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ করোনা পরিস্থিতি নিয়ে আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ তার জেরে আগামিকাল বঙ্গে ভোট-প্রচারে আসছেন না মোদি। আগামীকাল কলকাতার শহিদ মিনারসহ রাজ্যে মোট ৪ টি জনসভা করার কথা নরেন্দ্র মোদির ৷ সবমিলিয়ে ১০ জন কেন্দ্রীয় মন্ত্রীও উপস্থিত থাকার কথা বিজেপির কর্মসূচিতে ৷ কিন্তু করোনা নিয়ে বৈঠকের কারণে আগামীকালের […]

আরও পড়ুন

করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারকে জাতীয় পরিকল্পনা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

 করোনা নিয়ন্ত্রণে এবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশে ‘জাতীয় বিপর্যয়’ চলছে। কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন জাতীয় পরিকল্পনা। আর এই পরিকল্পনা প্রয়োজন অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিন বণ্টনের ক্ষেত্রে জরুরি । বৃহস্পতিবার কেন্দ্রকে এই মর্মে কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, দ্রুত অক্সিজেন এবং টিকা বণ্টনের জন্য […]

আরও পড়ুন

ভারতে এল পঞ্চম পর্যায়ের রাফাল

পঞ্চম পর্যায়ে ভারতে পৌঁছাল রাফাল জেট ফাইটার ৷ ভারতের বিমান বাহিনী (আইএএফ) বুধবার জানিয়েছে, ফ্রান্স থেকে ৮০০০ কিমি দূরত্ব পাড়ি দিয়ে দেশে পৌঁছেছে রাফাল ৷ ভারতের চিফ অফ এয়ার স্টাফ আরকেএস ভাদাউরিয়া বুধবার ফ্রান্সের এয়ারবেস থেকে এই নতুন দলের রাফালের যাত্রার সূচনা করেন ৷ তিনি একটি সরকারি পরিদর্শনে ফ্রান্সে রয়েছেন ৷ সেখানে রাফাল এয়ারক্রাফ্ট ট্রেনিং […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছেলে আশিস

সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরি প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। বৃহস্পতিবার ভোরে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা আক্রান্ত ছিলেন আশিস। পেশায় সাংবাদিক আশিস গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। আজ কিছুক্ষণ আগে বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য ট্যুইটারে সন্তানের মৃত্যুর কথা জানান। 

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫

রেকর্ড করোনা সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৪১ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। […]

আরও পড়ুন
error: Content is protected !!