গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৪৫ হাজার ৩৮৪

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৪৫ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লক্ষ ৫ হাজার ৯২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লক্ষ ৯০ হাজার ৮৫৯ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই কম। দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ […]

আরও পড়ুন

অনুমতি ছাড়াই লক্ষদ্বীপের কাছে মহড়া মার্কিন রণতরীর, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ

জলপথে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ উঠল। ভারতের অনুমতি ছাড়াই লক্ষদ্বীপের কাছাকাছি ঢুকে পড়ল মার্কিন নৌবাহিনীর মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ, যে ঘটনাকে আন্তর্জাতিক চুক্তিবিরোধী বলেই ব্যাখ্যা করা হচ্ছে। ভারতের বিশেষ অর্থনৈতিক এলাকায় ঢুকে পড়াই নয়, মার্কিন নৌবাহিনীর সেভেনথ ফ্লিট (সপ্তম বাহিনী) বিবৃতি দিয়ে দাবি করেছে, ভারত তাদের জলসীমা নিয়ে যে দাবিগুলো করে তাকে চ্যালেঞ্জ করেই এই […]

আরও পড়ুন

নন্দীগ্রামে মমতার পায়ে আঘাত নিয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

মনোনয়ন জমা দেওয়ার পরে নন্দীগ্রামে জনসংযোগে গিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনা নিয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শরদ আনন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়ে আবেদনকারীদের কলকাতা হাইকোর্টে মামলা করার পরামর্শ দিয়েছে। বিজেপি […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮। করোনা হানায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। গত এক দিনে দেশে মৃত্যু হয়েছে ৭৮০ জনের। ভারতে করোনা অ্যাক্টিভ কেস এখন ৯ লক্ষ ৭৯ হাজার ৬০৮। দেশে মৃত্যু বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৬৪২।

আরও পড়ুন

করোনা রুখতে ৪ দিনের ‘টিকা উৎসব’ দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । তা সত্ত্বেও প্রধানমন্ত্রী বাংলার নির্বাচন নিয়ে ব্যস্ত এমন কটাক্ষ শুরু করেছিল বিরোধীরা। তাকে আর বাড়তে দিলেন না নরেন্দ্র মোদি। আজ দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন, এবং অবশেষে নিদান দিলেন টিকা উৎসবের। আগামী ১১ থেকে ১৪ এপ্রিল দেশে যত বেশি সম্ভব মানুষের টিকাকরণের জন্য […]

আরও পড়ুন

ভ্যাকসিন নেওয়ার এক মাস পর কোভিড পজিটিভ কেরলের মুখ্যমন্ত্রী

ভ্যাকসিনের প্রথম ডোস নেওয়ার এক মাস পর কোভিড-১৯ পজিটিভ হলেন পিনারাই বিজয়ন। তবে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, তাঁর শরীরে কোভিডের কোনও লক্ষণ নেই। তিনি উপসর্গহীন। বর্তমানে উত্তর কেরলের কান্নুরে বাড়িতেই আছেন তিনি। নিজেই ট্যুইট করে জানিয়েছেন করোনা সংক্রমণের কথা। কেরলের মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি কোভিড পজিটিভ নিশ্চিত হয়েছি। কোঝিকোড়ের সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা করাব। সম্প্রতি […]

আরও পড়ুন

১০০ ঘন্টার পর ছত্তিশগড়ে মাওবাদীদের হাত থেকে মুক্তি পেলেন সিআরপিএফের জওয়ান

হাসি ফিরল পাঁচ বছরের ছোট্ট রাঘবীর মুখে। কয়েকদিন আগেই ছোট্ট মেয়েটা ভিডিও বার্তায় কাঁদতে কাঁদতে বলেছিল, ‘নকশাল কাকু, আমার বাবাকে ফিরিয়ে দাও প্লিজ।’ ছোট্ট সেই মেয়েদের আবেদনেই নকশালদের মন গলল কি না, জানা নেই। তবে বন্দি করার পাঁচ দিন পর ছত্তীসগড়ের বিজাপুর থেকে অপহৃত সিআরপিএফ জওয়ান রাকেশ্বর সিং মানহসকে মুক্তি দিল মাওবাদীরা।  মাওবাদী ডেরায় বন্দিদশা […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের বিজনোরে রাসায়নিক তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত ৫

উত্তরপ্রদেশের বিজনোরে এক রাসায়নিক তৈরির কারখানায় বিস্ফোরণ ৷ বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় কারখানায় ৷ দুর্ঘটনায় মারা গিয়েছেন ৫ জন শ্রমিক ৷ বিস্ফোরণের খবর পেয়ে দুর্ঘটনাস্থানে আসে পুলিশ ও দমকল বাহিনী ৷ ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

আরও পড়ুন

মধ্যপ্রদেশের শহরাঞ্চলে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত লকডাউন

উত্তরপ্রদেশ, পঞ্জাবে, মহারাষ্ট্রের নাইট কার্ফুর পর এবার ৬০ ঘণ্টার লকডাউন মধ্যপ্রদেশের শহরাঞ্চলে ৷ আগামীকাল অর্থাৎ, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই লকডাউন চলবে ৷ ৬০ ঘণ্টার এই লকডাউন চলবে মূলত মধ্যপ্রদেশের শহরাঞ্চলগুলিতে। যাতে নতুন করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। করোনা সংক্রমণে লাগাম টানতেই এই নয়া সিদ্ধান্ত বলে সাফ জানিয়েছে শিবরাজ […]

আরও পড়ুন

দিল্লির দামোদর পার্কের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

দিল্লির দামোদর পার্কের একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে দমকলের ২৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করা হচ্ছে। তবে ইতিমধ্যেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বহুতলের ভিতর থেকে রীতিমতো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা হচ্ছে। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। 

আরও পড়ুন
error: Content is protected !!