মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে মিলল ৭টি হাতির মৃতদেহ

মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে মিলল সাতটি হাতির মৃতদেহ! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল, মঙ্গলবার বিকেলে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের খিতাউলি এলাকায় প্রথমে দুটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও পাঁচটি হাতিকে অসুস্থ অবস্থায় ও আরও দুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি অসুস্থ হাতিগুলিকে চিকিৎসার ব্যবস্থা করেন […]

আরও পড়ুন

দীপোৎসবে অযোধ্যা রামমন্দিরে সাজ সাজ রব, জ্বলবে ২৫ লক্ষ প্রদীপ, চলবে লেজার শো, থাকছে একগুচ্ছ চমক

:দীপোৎসব উপলক্ষে সেজে উঠছে মন্দির শহর অযোধ্যা। দীপাবলির প্রাক্কালে বুধবারই অষ্টম মেগা দীপোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা। সেই কারণে ৩০ নভেম্বর সরযূ নদীর তীরে জ্বালানো হবে ২৫ লক্ষ প্রদীপ। আর গোটা শহর জুড়ে জ্বালানো হবে ৩৫ লক্ষ প্রদীপ। রাখা হয়েছে ৬১ হাজার লিটার সরষের তেল। রামজন্মভূমি মন্দিরকে আলোকিত করবে বিশেষ পরিবেশ-বান্ধব প্রদীপ। চলবে নজরকাড়া লেজার শো।  হবে […]

আরও পড়ুন

মধ্যরাতে উত্তরপ্রদেশে নয়ডার অভিজাত ব্যাঙ্কোয়েটে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ১

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে নয়ডায়। পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ ব্যাঙ্কোয়েট হল। মাঝরাতে ৩ টের সময় উত্তরপ্রদেশের নয়ডাই লাগে এই আগুন। ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একজনের। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। এখনও চলছে আগুন নেভানোর কাজ, জানায় পুলিস। এই ভয়ঙ্কর অগ্নিকান্ডটি ঘটেছে নয়ডার সেক্টর ৭৪-র একটি অভিজাত ব্যাঙ্কোয়েট হল লোটাস গ্রান্ডেওর-এ। পুলিস সূত্রে জানা যায়, […]

আরও পড়ুন

কেরলের মন্দিরে অনুষ্ঠান চলাকালে মজুত রাখা আতশবাজি থেকে বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে জেরে আহত ১৫০

কেরলের মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে দুর্ঘটনা। আতশবাজি বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডে জখম অন্তত ১৫০ জন। আহতদের মধ্যে দশ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে নীলেশ্বরমের কাছে ভিরাকাভু মন্দিরে ধর্মীয় আচার ‘থিয়াম’ আয়োজন করা হয়েছিল। সেই সময় ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। হঠাৎই মন্দিরের বাজির গুদামে কোনওভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। […]

আরও পড়ুন

উপনির্বাচনের আগে বঙ্গ সফরে ‘বিধিভঙ্গ’, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

 নভেম্বরেই রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনের দ্বারস্থ তৃণমূল। রাজ্যের শাসকদলের দাবি, উত্তর ২৪ পরগনায় সরকারি কর্মসূচি যোগ দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন শাহ। বিধায়করা এখন সাংসদ। রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন হবে। কবে? ১৩ নভেম্বর। যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, তারমধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিও। সঙ্গে […]

আরও পড়ুন

দীপাবলির আগেই ৭০ বছরের বেশি বয়স্কদের জন্য স্বাস্থ্যবিমা ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

দীপাবলির আগেই বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য স্বাস্থ্য বিমা চালু করবেন প্রধানমন্ত্রী। এই বিমা করা যাবে আয়ূষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার(AB PMJAY) আওতায়। ওই প্রকল্পের আওতায় ৭০ বছরের বেশি বয়স্ক মানুষকে বছরে দেওয়া হবে ৫ লাখ টাকা বিমা। ওই বিমার আওতায় আনা হবে দেশের ৬ কোটি […]

আরও পড়ুন

রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১২, আহত ৪০

ধনতেরসে ভয়াবহ বাস দুর্ঘটনা রাজস্থানে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১২ জন যাত্রী। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলায়। লক্ষ্মণগড়ে পৌঁছতেই আচমকা একটি কালভার্টে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি। […]

আরও পড়ুন

ভয়ে গেরুয়া শিবিরে মুখ লুকোলেন সিদ্দিকীপুত্র! অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিলেন জিশান

কিছুদিন আগেই বান্দ্রায় জিশান সিদ্দিকীর অফিসের সামনেই খুন করা হয় তাঁর বাবা তথা বান্দ্রার প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকীকে। পরে সেই খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই। এরপরেই সেই গ্যাংস্টার জানায় যে তার পরবর্তী টার্গেটের তালিকায় রয়েছে বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকী ও সলমান খান। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে জিশান জানান যে বাবার মৃত্যুর পর প্রতিদিন তাঁর […]

আরও পড়ুন

সংস্কৃত স্কলারশিপ স্কিমে পড়ুয়াদের ৩০০ টাকার চেক বিলি করলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ! হাসির রোল নেটপাড়ায়

সংস্কৃত স্কলারশিপ স্কিম। সেই স্কিমের চেক বিলি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০০ টাকার চেক বিলি করেছেন তিনি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একেবারে ট্রোলের বন্যা। নানা জনে নানা কথা বলছেন।  এমনকী নেটিজেনদের একাংশের দাবি, প্রচারের জন্য পড়ুয়াদের ব্যবহার করছে উত্তরপ্রদেশ সরকার। এনিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে রীতিমতো তিরস্কার করা হয়েছে। রবিবার সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে […]

আরও পড়ুন

চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, আহত ৪

এবার যাত্রিবাহী ট্রেনের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ জিন্দ-দিল্লি লোকাল ট্রেনটি যখন হরিয়ানার সাম্পলা স্টেশন অতিক্রম করে তখনই ট্রেনের এক কামরার মধ্যে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ ৷ প্রাণ বাঁচাতে ট্রেনযাত্রীরা ঝাঁপ দেন ৷ বিস্ফোরণের জেরে চার জন জখম হয়েছেন বলে জানিয়েছেন অন্যান্য যাত্রীরা ৷ বর্তমানে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন […]

আরও পড়ুন
error: Content is protected !!