মধ্যপ্রদেশের সাড়ে ৫ হাজার সরকারি স্কুলে ভর্তি হল না কোনও ছাত্র

সর্বশিক্ষা অভিযানের স্লোগান আছে। মিড-ডে মিলের খাবার রয়েছে। ফ্রি-তে স্কুলড্রেস দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু যাদের জন্য এত কিছু তারাই নেই। মধ্যপ্রদেশের শিশুরা কি পড়াশোনা ছেড়ে দিল? সম্প্রতি মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি স্কুল নিয়ে যে তথ্য সামনে এসেছে, তাতে এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে। মধ্যপ্রদেশের সাড়ে পাঁচ হাজারেরও বেশি সরকারি প্রাইমারি স্কুলে এ বছর একজনও পড়ুয়া ভর্তি হয়নি […]

আরও পড়ুন

সংসদের স্থায়ী কমিটিতে তৃণমূলের মহুয়া মৈত্র

সংসদের স্থায়ী কমিটিতে জায়গা পেলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এটা যদি মহুয়ার জন্য সুসংবাদ হয় তাহলে দুঃসংবাদও রয়েছে। দুঃসংবাদটি হল যে স্থায়ী কমিটিতে কৃষ্ণনগরের সাংসদ জায়গা পেয়েছেন, সেই কমিটির চেয়ারম্যান হলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই নিশিকান্ত দুবে যার করা অভিযোগের ভিত্তিতে গতবছর সাংসদ পদ খোয়াতে হয় মহুয়াকে। বৃহস্পতিবার সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের নাম […]

আরও পড়ুন

ধাক্কা খেল গুজরাত সরকার, বিলকিস বানো মামলায় ধর্ষকদের জামিন খারিজ, ফের জেলে ফেরার নির্দেশ দিল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল গুজরাত সরকারের আবেদন। দুই বিচারপতি বি ভি নাগরত্ন এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়ে দিল, ‘রিভিউ পিটিশন খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। সবশেষে এটা বলা যায়, সুপ্রিম নির্দেশে কোনও ত্রুটি ছিল না, তাই নতুন করে বিবেচনার প্রয়োজন নেই। এই রিভিউ পিটিশনের কোনও ভিত্তি নেই’। চলতি বছরের গোড়ায় বিলকিস বানো মামলায় ধর্ষকদের জামিন […]

আরও পড়ুন

তৃণমূলের ২ সাংসদ পাচ্ছেন সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ

তৃণমূলের ২ সাংসদ পেতে চলেছেন সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ। রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান হতে চলেছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হতে চলেছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। দুজনেই তাঁদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে আশা করা যায়। এর আগে অনেকবারই সংখ্যার জোরে সংসদের স্থায়ী কমিটিগুলিতে বিরোধীদের […]

আরও পড়ুন

জিতিয়া’ উৎসব চলাকালীন বিহারে নদীতে ডুবে মৃত্যু ৩৭ শিশু সহ ৪৩, নিখোঁজ বহু

বিহারে উৎসব পরিণত হল বিভীষিকায়। ‘জীবিতপুত্রিকা’ বা ‘জিতিয়া’ উপলক্ষে পবিত্র স্নান করতে গিয়ে বিপত্তি বাধল। জলে ডুবে মৃত্যু হল ৪৬ জনের, যার মধ্যে ৩৭ জনই শিশু।।  নদী এবং পুকুরের জলে ডুব দিতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। একসঙ্গে, এক জায়গায় এই ঘটনা ঘটেনি। বিভিন্ন এলাকা মিলিয়ে ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। রাজ্য সরকার জানিয়েছে, বিহারের ১৫টি […]

আরও পড়ুন

‘স্বল্প বসনা মহিলাদের বরদাস্ত করা হবে না’, বিজেপি নেতা কৈলাসের মন্তব্যে বিতর্ক তুঙ্গে

মহিলাদের স্বল্প বসন সহ্য করা যাবে না, হুঙ্কার মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। সম্প্রতি ইন্দোরে এক মহিলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিয়ো সামনে আসার পরেই নেটিজেনদের একাংশ রে রে করে ধেয়ে এসেছিলেন মহিলার পোশাক নিয়ে। অভিযোগ ছিল, তিনি নাকি স্বল্প পোশাক পরেছেন। এরপরেই কৈলাস দাবি করেছেন, ‘মহিলা এই ধরনের পোশাক পরায় […]

আরও পড়ুন

গুণগত পরীক্ষায় ফেল প্যান ডি- প্যারাসিটামল সহ ৫৩টি ওষুধ

গুণমান পরীক্ষায় ডাহা ফেল করল ৫৩টি ওষুধ। তালিকায় রয়েছে ব্যাকটেরিয়াল সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত ওষুধ ক্লেভাম ৬২৫, গ্যাসের জন্য ব্যবহৃত প্যান ডি, জ্বরের জন্য ব্যবহৃত প্যারাসিটামল ট্যাবলেট আইপি ৫০০-ও মতো ওষুধগুলি। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্স কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-র রিপোর্টে সামনে এসেছে এমনই তথ্য। বাজারে যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলির গুণগত মান যাচাই করার জন্য প্রতি মাসে নমুনা […]

আরও পড়ুন

মমতার প্রতিবাদই সার, বৃষ্টি হতেই ফের নতুন করে হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি

ফের নতুন করে জল ছাড়ল ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকে পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারাজ থেকে নতুন করে জল ছাড়া হয়েছে বলে ডিভিসির তরফে জানানো হয়েছে। এর ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যাপরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আরও জল ছাড়তে হতে পারে ডিভিসিকে। নিম্নচাপের জেরে ভারী বর্ষণের ফলে গত ১৭ সেপ্টেম্বর থেকে জল […]

আরও পড়ুন

 বিজেপি নেতার স্ত্রীর মানহানি মামলায় সঞ্জয় রাউতের ফের ১৫ দিনের জেল হেফাজত

সঞ্জয় রাউতের ফের জেল হেফাজত। মানহানি মামলায় ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল মুম্বই আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বিজেপি নেতা কিরীদ সোমাইয়ার স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন সঞ্জয় রাউত । মুম্বইয়ের মীরা ভায়ান্ডার পুরসভার অধীনে পাবলিক টয়লেট নির্মাণ ঘিরে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগেই বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর […]

আরও পড়ুন

কর্নাটক হাইকোর্টে শুনানির মধ্যেই এক বিচারপতির বিতর্কিত মন্তব্য লাইভ স্ট্রিমিংয়ে ভাইরাল হওয়ায় বিড়ম্বনায় দেশের বিচারবিভাগ

কর্নাটক হাইকোর্টে শুনানির মধ্যেই এক বিচারপতির আলটপকা বিতর্কিত মন্তব্য লাইভ স্ট্রিমিংয়ে ভাইরাল হওয়ায় বিড়ম্বনায় দেশের বিচারবিভাগ। এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বুধবার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এজলাসে বিচারপতিদের মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হওয়ার কথা বলেছে। কর্নাটকের ওই বিচারপতি অবশ্য সমালোচনার মধ্যে খোলা এজলাসে নিজের মন্তব্যের জন্যে আগেই […]

আরও পড়ুন
error: Content is protected !!