```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজেপি শাসিত মণিপুরে ফের চলল গুলি, উত্তপ্ত জিরিবামে মৃত ৫

ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর। শনিবার জিরিবাম জেলায় দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুরে জঙ্গি নাশকতা সন্দেহে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এ দিনও জঙ্গি ডেরার খোঁজে তল্লাশি চালিয়েছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে […]

আরও পড়ুন

জব্বলপুরে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের ২টি কামরা

এবার লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলের গাফিলতির ছবি আবারও প্রকাশ্যে। ট্রেনটি জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার এগোতেই দুটি কামরার চাকা বেলাইন হয়। ট্রেনের গতি কম থাকায় বড় কোন বিপদ ঘটেনি। তবে এই ঘটনায় ফের রেলের অপদার্থতা সামনে এলো।সূত্রের খবর মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথগামী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৫:৫০ মিনিট নাগাদ […]

আরও পড়ুন

ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, মৃত ৪ শিশু সহ ১৭

হাথরাসে ভয়াবহ দুর্ঘটনা। বাসের ধাক্কায় নিহত ১৭ জন। শুক্রবার উত্তর প্রদেশের হাতরাসের কাছে আগ্রা-আলিগড় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। একটি রোডওয়েজ বাসের সঙ্গে ভ্যানের ধাক্কায় প্রাণ যায় যাত্রীদের। নিহতদের মধ্যে রয়েছেন নারী এবং শিশুরাও। আহত ১৬ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।  জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কানওয়ারপুর গ্রামের […]

আরও পড়ুন

‘চিটিং করে অলিম্পিক্সে গিয়েছিলেন, বেশ হয়েছে, ভগবান শাস্তি দিয়েছে’, কংগ্রেসের টিকিট পেতেই ভিনেশকে আক্রমণ বিজেপি নেতা ব্রিজভূষণের

ভিনেশ ফোগতের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। […]

আরও পড়ুন

ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ

মধ্যম পাল্লার ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ। শুক্রবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মারণ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ। অত্যাধুনিক অগ্নি-৪ (Agni-4) মারণাস্ত্রের বিশেষত্ব হল এটা ৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনও বস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে। ২০ মিটার দীর্ঘ এই মিসাইল ১০০০ কেজির পেলোড নিতে সক্ষম। রোড মোবাইল লঞ্চার থেকে এই […]

আরও পড়ুন

সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচকে ডাকতে পারে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমি(PAC), তোপ কংগ্রেসেরও

সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচের উপর চাপ আরও বাড়ছে। কংগ্রেস নেতা পবন খেরা শুক্রবার মাধবীর বিরুদ্ধে দুর্নীতি ও ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ এনেছেন। এদিকে সূত্রের খবর, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখবে এবং তাঁকে চলতি মাসেই তলব করা হতে পারে। ২৯ অগস্ট পিএসি-র প্রথম বৈঠকে একাধিক সদস্য সেবি-র কাজকর্ম এবং […]

আরও পড়ুন

‘গ্রেফতারিতে ইডি আইন মানেনি’, ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিমকোর্ট

ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও পিএমএলএ আইনে অভিযুক্ত নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিম কোর্টের । গ্রেফতারিতে আইন মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মন্তব্য আদালতের। প্রায় ১৬ মাস হাজতে থাকা নীরজের মামলার শীঘ্রই শুনানির সম্ভাবনা না থাকায় জামিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের। আর্থিক দুর্নীতির পাশাপাশি ব্যাংক জালিয়াতির অভিযোগে ৯ জুন ধৃত। সেই গ্রেফতারির […]

আরও পড়ুন

‘এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি, আগামীদিনেও কোনও কাগজ পাবে না, উনি নির্দোষ’, দাবি ডঃ সন্দীপ ঘোষের স্ত্রীর

আরজি কর দুর্নীতি মামলায় এবার ডঃ সন্দীপ ঘোষের বাড়িতে ইডি হানা। ‘উনি নির্দোষ, নিরাপরাধী’, বাড়িতে তল্লাশি শেষে বললেন স্ত্রী। তাঁর দাবি,  ‘এখনও সন্দীপের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। আগামীদিনেও কোনও কাগজ পাবেও না। কারণ উনি কোনও দুর্নীতি করেননি’। ঘড়িতে তখন সাড়ে ৬টা। এদিন সাতসকালেই সন্দীপের বেলেঘাটার বাড়িতে হাজির হন ইডি-র আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। বাড়িতে […]

আরও পড়ুন

জম্মু ও কাশ্মীরে বিজেপির নির্বাচনী ইস্তেহারে পণ্ডিতদের পুনর্বাসন, মন্দিরের পুনর্নির্মাণ সহ একাধিক প্রতিশ্রুতি 

জম্মু ও কাশ্মীরে চলতি মাসে ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে বাজিমাত করতে হিন্দুত্বই অস্ত্র বিজেপির। শুক্রবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে প্রকাশিত ইস্তেহার পত্রে ২৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীরী পণ্ডিতদের পুনর্বাসন, মন্দিরের পুনর্গঠন ও সংস্কারের মতো ঢালাও প্রতিশ্রুতি। পাশাপাশি মহিলা […]

আরও পড়ুন

২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ১০ সেপ্টেম্বর

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী ১০ সেপ্টেম্বর। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির দিনক্ষণ। আগের দুদিন এই মামলার শুনানি হয়নি। মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হবে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি […]

আরও পড়ুন
error: Content is protected !!