সূত্রঃ হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া!

হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বুধবার দুই কুস্তিগীর রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতেই, নির্বাচনে তাঁদের লড়াইয়ের ইঙ্গিত মেলে। এবার কার্যত সেই খবরে শিলমোহর পড়ল। হরিয়ানার জুলনা এবং বদলি আসন থেকে লড়তে পারেন ভিনেশ এবং বজরং। ভিনেশ লড়তে পারেন জুলনায় এবং পুনিয়ার আসন হতে পারে বদলি। সূত্রের তরফে প্রাথমিকভাবে এমন খবর মেলে। […]

আরও পড়ুন

পরিবারের পাশে রাজ্য, হরিয়ানায় গোমাংস ভক্ষণের সন্দেহে গণপিটুনির বলি বাংলার শ্রমিকের স্ত্রীকে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

হরিয়ানায় কাজে করতে গিয়ে গণপিটুনির বলি হওয়া এরাজ্যের পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বাসন্তীর বাসিন্দা নিহত সাবির মল্লিকের স্ত্রীর জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। বুধবার নবান্নে সাবিরের স্ত্রী শাকিলা সর্দার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁর হাতে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শাকিলাকে বাসন্তী ব্লক ভূমি সংস্কার অফিসের সহায়ক পদে নিয়োগ […]

আরও পড়ুন

পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ!

পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ। তথ্যপ্রমাণ ও ব্যাঙ্কের নথি দেখিয়ে মাধবীর বিরুদ্ধে অভিযোগ তুলল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। ১৭ থেকে ২১ সাল পর্যন্ত সেবির স্থায়ী সদস্য হওয়া সত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে চার বছরে ১৬ কোটির টাকার বেশি বেতন […]

আরও পড়ুন

মণিপুরে ১৫-১৬ মাসেও ফেরেনি শান্তি, ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী, মুখ খুললেন খোদ বিজেপি বিধায়ক

 প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে মণিপুরে। তবুও নিভছে না অশান্তির আগুন। এমনই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানালেন মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং। কেন্দ্রে বিজেপির জোট সরকার এনডিএ থাকার পরেও বিজেপি শাসিত মণিপুরে কীভাবে দিনের পর দিন এত হিংসা ছড়াতে পারে? এত মানুষ মারা যেতে পারে? মণিপুরে ১৫-১৬ […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে বিরোধীদের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ উদ্ধব!

বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে বিজেপি জোটকে কার্যতই উড়িয়ে দিয়েছে বিরোধী মহা বিকাশ আগাড়ি। ৪৮ আসনের মধ্যে আগাড়ির দখলে এসেছে ৩০ আসন। এই পরিস্থিতিতে উৎসাহে ফুটছে বিরোধীরা। কিন্তু শোনা যাচ্ছিল, নির্বাচনের প্রস্তুতিপর্বের শুরুতেই হোঁচট খেয়েছে তারা। মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? সেটাই নাকি আসল সমস্যার কারণ। কিন্তু বুধবার শরদ পওয়ার জানিয়ে দিলেন, কে মুখ্যমন্ত্রীর […]

আরও পড়ুন

মহারাষ্ট্রেও ধর্ষণ বিরোধী বিল আনা দরকার, মমতার দেখানো পথে হাঁটার ভাবনা! 

পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্রেও ধর্ষণবিরোধী বিল আনা দরকার’। মমতার সুরেই ধর্ষকদের ফাঁসির দাবি জানালেন শরদ পাওয়ার।  শরদ পাওয়ার বলেছেন, ‘মহারাষ্ট্রের উচিত পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা ‘অপরাজিতা বিলে’র মতই একটি বিল আনার কথা বিবেচনা করা। আমার দল এ ধরনের বিল সমর্থন করবে। মহারাষ্ট্রে এখনই কোন বিধানসভা অধিবেশন হবে না কারণ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আমরা আমাদের নির্বাচনী […]

আরও পড়ুন

আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করল যোগী আদিত্যনাথের সরকার!

প্রায় আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করে দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। বিজেপি সরকারের অভিযোগ, এই বিপুল সংখ্যক কর্মী নিজেদের সম্পত্তির হিসাব পেশ করেননি। তাই অগাস্ট মাসের বেতন পেলেন না কয়েক লাখ রাজ্য সরকারি কর্মী। এর আগে যোগী সরকার নির্দেশিকা জারি করে বলেছিল, আইএএস পদমর্যাদা থেকে সাধারণ কেরানি পর্যন্ত সব স্তরের কর্মীকে নিজেদের স্থাবর […]

আরও পড়ুন

হরিয়ানায় গোরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গুলি করে খুনের অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে

এবার গোরু পাচারকারী সন্দেহে এক দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গুলি করে খুনের হত্যার অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই হরিয়ানা। ফরিদাবাদের এই ছাত্রকে গোরু পাচারকারী সন্দেহে ধাওয়া করে গোরক্ষররা। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম আরিয়ান মিশ্র। গত ২৩ অগস্ট মধ্যরাতে তিনি তাঁর বন্ধু হর্ষিত এবং শ্যাঙ্কির সঙ্গে একটি […]

আরও পড়ুন

সিঙ্গাপুর সফরে প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রুণেই এবং সিঙ্গাপুর এই দুটি দেশ সফরের প্রথম পর্বে আজ বিকেলে ব্রুণেই- এর রাজধানী বান্দের সেরী বেগাওয়ানে পৌছেছেন। এটিই হচ্ছে ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ব্রুণেই সফর।

আরও পড়ুন

বিহারে অপহরণের পর ৬ বছরের শিশু কন্যাকে গণধর্ষণ করে খুন, থানা ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের

বিহারে ছয় বছরের এক শিশুকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। এরপর তাকে খুন করে নদীর চরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। নৃশংস এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কেউ জড়িত রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি অভিযান চলছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। উচিবান গ্রামের বাসিন্দাদের থেকে খবর পেয়ে মোরহার […]

আরও পড়ুন
error: Content is protected !!