```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সমালোচনা এড়াতে তড়িঘড়ি বদলে ফেলা হল রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের ভুল বানান

বিদ্যালয়ের মূল ফটকেই জ্বলজ্বল করছিল একাধিক ভুল বানান । সংবাদ মাধ্যমের দ্বারা বিষয়টি সামনে আসার পরই তা নিয়ে সরব হন অভিভাবকদের একাংশ । তাঁরা দাবি করেন প্রাথমিক বিদ্যালয় হল শিক্ষার প্রথম ভিত । এখানেই ভুল থাকলে ছেলেমেয়েরা কী শিখবে ? তার জেরেই তড়িঘড়ি বদলে ফেলা হল রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের মূল দরজায় থাকা ভুল বানান । উল্লেখ্য সোমবার বিদ্যালয়ের মূল দরজায় প্রাথমিক, গ্রামীণ ও ইংরেজিতে প্রাইমারি বানান যে ভুল লেখা রয়েছে সেই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে । আর শোরগোল পড়ে যায় এলাকায় । তারপরই সোমবার তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষ ভুল লেখা মুছে তার বদলে নতুন করে নির্ভুলভাবে লিখে দেয় বিদ্যালয় তথা এলাকার নাম । এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে গেলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুতপা দাস বলেন, “এই ভুলটি দুর্ভাগ্যজনক ৷ এটি আমাদের নজরে পড়েনি । বিষয়টি সামনে আসার পরই সেটি সংশোধন করে দেওয়া হয়েছে ।”

error: Content is protected !!