```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সাড়ে তিন ঘণ্টা পর ৩০০ ফুট কুয়ো থেকে উদ্ধার শিশু

আড়াই বছরের একটি শিশু মাঠের কুয়োর মধ্যে পড়ে যায় । সাড়ে তিন পর শিশুটিকে উদ্ধার করেন সেনাকর্মীরা ৷ শিশুটির কোথায় কোনও চোট লাগেনি ৷ এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে । যা দেখে মানুষ সেনাবাহিনীর সাহসিকতার পাশাপাশি মানবিকতাকে বাহবা জানাচ্ছেন। গুজরাতে এমন একটি ঘটনা সামনে এসেছে যেখানে সবাই সেনাবাহিনীর জওয়ানদের স্যালুট জানাচ্ছেন। মঙ্গলবার সন্ধে ৭ টা নাগাদ সুরেন্দ্রনগর জেলার ধাংধরা তালুকের দুদাপুর গ্রামের উপকণ্ঠে একটি মাঠে খেলতে গিয়ে আড়াই বছরের শিবম ৩০০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে যায় । তার মা রান্না করছিলেন এবং বাবা মাঠে কাজ করছিলেন । শিশুর পড়ে যাওয়ার শব্দ শুনে তার মা বাবাকে ডাকে । ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্বাস্থ্যবিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় । এএসপি ইনচার্জ শিবম ভার্মা বলেন, “ঘটনার কয়েক ঘণ্টা পরে ভারতীয় সেনা দল এসে পৌঁছয় ৷ ৪০ মিনিট চেষ্টায় সেনাকর্মীরা শিশুটিকে উদ্ধার করেন । এরপর উন্নত চিকিৎসার জন্য ধানগড়া সরকারি হাসপাতালে শিশুটিকে আনা হয় ৷ তার অবস্থা স্থিতিশীল ।”

error: Content is protected !!