```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দকে নিয়ে তীব্র কটাক্ষ, ইসকনের সহ-সভাপতি অমোঘ লীলা দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দকে টেনে বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই সমাজের নানা স্তরে সমালোচিত হয়েছেন ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা। তাঁর এই মন্তব্যে জেরে একমাসের জন্য তাঁকে নিভৃতবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসকন কর্তৃপক্ষ । তবে এবার তাঁর বিরুদ্ধে আইনি পথে রুখে দাঁড়ালেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস । কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ওই সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । এতে কাজ না হলে ভবিষ্যতে উচ্চ আদালতে যাওয়ার কথাও শোনা গিয়েছে ওই চিকিৎসকের মুখে ৷বৃহস্পতিবার প্রথমে কসবা থানায় অমোঘ লীলা দাসের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করতে যান চিকিৎসক অরিন্দম বিশ্বাস ৷ সেখানে তাঁর মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে অভিযোগ গ্রহণ করা হয়নি । যেহেতু এই বিষয়টা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, তাই সাইবার সেলে অভিযোগ জানানোর পরামর্শ ওই চিকিৎসককে দেয় কসবা থানার পুলিশ । কসবা থানার পরামর্শ মতো শুক্রবার লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক অরিন্দম বিশ্বাস । তিনি বলেন, কসবা থানা অভিযোগ না নেওয়ার পরে আমরা সাইবার সেলে অভিযোগ জানিয়েছি । আমরা কিছুদিন দেখব এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় ৷ তারপরে দরকার হলে আমরা এর জন্য উচ্চ আদালতেও যেতে রাজি । কিন্তু বাংলা তথা বাঙালির এই অপমান মানব না । উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ৷ যেখানে দেখা যায় ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা দাস বলছেন, স্বামী বিবেকানন্দ যদি মাছ খাওয়ার কথা বলেন, তাহলে তিনি কী করে একজন সিদ্ধপুরুষ? এছাড়াও বিবেকানন্দের বাণী টেনেও তিনি তীব্র কটাক্ষ করেন । রামকৃষ্ণ দেবকে নিয়েও তির্যক মন্তব্য করতে শোনা যায় তাঁকে ৷ অমোঘ লীলার এই মন্তব্য ভাইরাল হতেই ইসকনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় জনমানসে । তৃণমূল নেতা কুণাল ঘোষও এই মন্তব্যের নিন্দা করে টুইট করেন । তারপর ইসকনের পক্ষ থেকে এই সম্পূর্ণ ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি চিঠি প্রকাশ করা হয় ৷ যেখানে বলা হয়েছে, অমোঘ লীলা দাস তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী । এর প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি গোবর্ধন পাহাড়ে এক মাসের ব্রত রাখবেন এবং জনজীবন থেকে নিজেকে সম্পূর্ণ ভাবে আলাদা করে দেবেন । তবে ইসকন ক্ষমা চাইলেও বাঙালির এই অপমান কোনওভাবেই মেনে নেননি চিকিৎসক অরিন্দম বিশ্বাস । তাই তিনি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানালেন ৷”

error: Content is protected !!