```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পুজোয় চতুর্থী থেকে নবান্নে চালু ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম

রাজ্যে দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যে পুজো সামনে রেখে প্রস্তুতি চলছে জোরকদমে। দুর্গাপুজো নিয়ে এবার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন ৷ পুজোর দিনগুলিতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্নে খোলা হল কন্ট্রোলরুম ৷ সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নবান্নের এই বিশেষ কন্ট্রোলরুম খোলার কথা ঘোষণা করা হল। কন্ট্রোলরুম চতুর্থীর দিন থেকেই চালু হয়ে যাবে। থাকছে ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই মিলবে বিভিন্ন ধরনের সাহায্য। ২২১৪৩৫২৬ এই হেল্পলাইন নম্বর পুজোর দিনগুলিতে চালু থাকবে বলে জানা গিয়েছে। তবে শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো ও ছট পুজোর সময়ও এই কন্ট্রোলরুম চালু থাকবে বলে নবান্ন সূত্রে খবর । অতীতে দেখা গিয়েছে, দুর্গাপুজোর সময় একাধিক দুর্ঘটনা ঘটে। নানা কারণে অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়তে হয় অনেকেকই। পরিস্থিতি কখনও কখনও এতটাই গুরুতর হয়ে ওঠে যে চিকিৎসার মতো পরিষেবা পেতেও সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই অবস্থায় ১৮ থেকে ২৯ অক্টোবর মোট ১১ দিন সাধারণ মানুষের সাহায্যের জন্য এই কন্ট্রোলরুম খুলেছে নবান্ন। পুজোর এই ক দিন জনসাধারণের সুবিধার্থে এই কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ৷মূলত এই কন্ট্রোলরুমে যোগাযোগ করলে আপৎকালীন পরিষেবা পাওয়া যাবে। যতদূর জানা যাচ্ছে, দুটি শিফটে উৎসবের দিনগুলিতে নবান্নের এই কন্ট্রোলরুম কাজ করব । একটি শিফট সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত । অন্যদিকে, পরবর্তী শিফট রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত । প্রত্যেকদিন এই কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন একজন করে ডব্লিউবিসিএস অফিসার ৷

error: Content is protected !!