```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শুক্রবারই হাইকোর্টে অভিষেকের রক্ষাকবচ মামলায় রায়দান

অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডি মামলার রায়দান আগামীকাল শুক্রবার। রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ মামলায় রক্ষাকবচ পাবেন কিনা,তা আগামিকাল পরিষ্কার হয়ে যাবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। যেদিন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল দিল্লিতে, সেদিন। ১৩ সেপ্টেম্বর কলকাতায় সিজিও কমপ্লেক্সে ৯ ঘণ্টারও বেশি ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। জেরা যখন শেষ হয়, ততক্ষণে সন্ধে নেমেছে।  বৃষ্টি পড়ছে। ছাতার মাথায় সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘আগে জিরো ছিল, এখন মাইনাস টু। আমাকে ৯৬ ঘণ্টা জেরা করেও কিছু হবে না’। এর আগে, যখন লিপস অ্যান্ড বাউন্ডসে অফিসে তল্লাশি হয়, তখনই ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। স্রেফ বেআইনিভাবে তল্লাশিই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলা শুনানি প্রক্রিয়া শেষ। আগামীকাল রায় ঘোষণা।  

error: Content is protected !!