```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ৩০ ফুট নীচে পড়ল বাইক, মৃত দম্পতি

হাওড়ার সলপ ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। সূত্রের খবর, ওই দম্পতির নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং । বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নীচে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই দম্পতির । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত সলপ ব্রিজ এলাকায় ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি হাওড়ার ইচ্ছাপুরে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন । পুজো শেষে রাত্রি বারোটা নাগাদ বাইক চালিয়ে পাকুড়িয়া এলাকায় নিজেদের বাড়ি ফিরছিলেন ওই দম্পতি । সলপ ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ড ওয়ালে ধাক্কা মেরে উপর থেকে দু’জনেই নীচে পড়ে যান । ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয় । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে । মৃত প্রসেনজিৎ সিং-য়ের মা লক্ষী সাউ জানান, তাঁর ছেলে ও বৌমা বাড়ি থেকে তাঁকে না জানিয়েই গিয়েছিল । বৌমার বাবা তাঁকে দুর্ঘটনার খবর দেন । তাঁরা কোথায় গিয়েছিল তাও তাঁর জানা নেই । দম্পতির মাসি সরস্বতী দাস জানান, শনিবার রাতে তাঁরা তাঁদের বাড়িতে এসেছিল পুজো দেখতে । তিনি তাঁদেরকে রাত্রে খেয়ে যেতে বলেছিলেন । পরে তিনি খবর পান তাঁদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ।

error: Content is protected !!