```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জগদ্দলে খুনের ঘটনায় গ্রেফতার ১

জগদ্দলে রিজওয়ান আলি নামে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতের নাম কালুয়া ওরফে রিয়াজউদ্দিন আনসারি বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর ৷ ধৃতকে দিয়ে টিআই প্যারেড করানো হবে বলে জানা গিয়েছে ৷ কমিশনার জানিয়েছেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গিয়েছে ৷ এমনকী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ গুলি চলার ঘটনায় মূল অভিযুক্তদের খোঁজে এখনও তল্লাশি চলছে ৷ অন্যদিকে, এ দিন সকালে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে জগদ্দল বাজারে পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ যার জেরে দোকান খুলতে সমস্য়া হয় ব্যবসায়ীদের ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাজার খোলার ব্যবস্থা করে বলে জানান কমিশনার অজয় ঠাকুর ৷

error: Content is protected !!