```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মণিপুর কাণ্ডে জেরে ক্ষুব্ধ বাংলার আদিবাসীরা, ঘেরাও করল দিলীপ ঘোষের বাড়ি

মণিপুরের ঘটনায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন ভারত জগৎ মাঝি পরগনা মহল। বুধবার ভারত জগৎ মাঝি পরগনা মহল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু বিক্ষোভ নয় জোর করে গেট ভেঙে ভেতরে ঢুকে পডড়ে ভরত জগৎ মাঝি পারোনা মহলের কর্মী-সমর্থকেরা। গেট ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পুলিস চেষ্টা করেও আটকাতে পারেনি তাদের। আদিবাসী সংগঠনের দাবি, বারেবারে আদিবাসীদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে, বারেবারে আদিবাসীদের হত্যা করা হচ্ছে, আদিবাসী নারীদের ধর্ষণ করা হচ্ছে, আদিবাসীদের যতরকমভাবে নিপীড়ন করা যায়, তার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে বিজেপি শাসিত রাজ্যে।

error: Content is protected !!