```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে ডেঙ্গিতে মৃত আরও এক

ডেঙ্গির নিয়ে বাড়াচ্ছে উদ্বেগ । এখনও পর্যন্ত গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি। যা গত বারের তুলনায় অনেকটাই বেশি । রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু । মঙ্গলবার রাতে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর । এই নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গি সংক্রমণে প্রায় পাঁচ থেকে ছয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। সবথেকে বেশি ডেঙ্গির বলি হচ্ছেন কমবয়সিরা । জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এক কিশোরের । নাম জয় বিশ্বাস। বাড়ি নদিয়ার হাঁসখালির গোরাপোতা গ্রামে। এনআৎএস হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিল জয় । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে । কিন্তু শেষ রক্ষা হল না । এদিকে, বাংলাদেশে মহামারির আকার ধারণ করেছে ডেঙ্গি । মৃত‌্যু হয়েছে ১৭৬ জনের। এদিকে, বাংলাদেশ থেকে ভারতে বা এ রাজ্যে প্রায়ই পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে । তাঁদের মাধ্যমে ছড়াতে পারে ভাইরাস । সেকথা চিন্তা করেই ডেঙ্গি সংক্রমণ মোকাবিলায় বিশেষ পদক্ষেপ করেছে রাজ্য সরকার । জানা গিয়েছে, এবার থেকে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের রক্তপরীক্ষা করতে হবে । ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ‌্যদপ্তরকে চিঠি দিয়েছে কলকাতা পুরসভা। সেখানে বলা হয়েছে, প্রতিটি অভিবাসন কেন্দ্রের পাশে খুলতে হবে ডেঙ্গু রক্ত পরীক্ষা কেন্দ্র।

error: Content is protected !!