```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা সঙ্কটজনক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা সঙ্কটজনক। বাকিংহ্যাম প্যালেস সূত্রে খবর তেমনটাই ৷ বাসভবনেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, বুধবার তাঁর বরিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে যোগদানের কথা থাকলেও শারীরিক অসুস্থতার জেরে সেই বৈঠক রানি এড়িয়ে গিয়েছেন ৷ গত অক্টোবর থেকেই চলাফেরা করতে এবং উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের ৷ নব নির্বাচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে রীতি মেনে এবার বাকিংহ্যাম প্যালেস থেকে শংসাপত্র তুলে দিতে পারেননি তিনি ৷ বাকিংহ্যাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে নয়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বয়সের ভারে ন্যুব্জ রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ ছবি দেখে মনে করা হচ্ছিল তাঁর শারীরিক অসুস্থতার যে খবর ভেসে বেড়াচ্ছে, তা হয়তো সত্যি নয় ৷ কিন্তু 48 ঘণ্টা পেরোতে না-পেরোতেই খারাপ খবর বাকিংহ্যাম প্যালেস সূত্রে ৷ বাকিংহ্যাম প্যালেস থেকে বিবৃতি মারফৎ এদিন বলা হয়, “আজ সকালে মূল্যায়ণের পর চিকিৎসকরা রানির শারীরিক অবস্থা নিয়ে ভীষণই উদ্বিগ্ন ৷ একইসঙ্গে তারা রানিকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ৷” অনতিপরে আরেকটি বিবৃতিতে যদিও জানানো হয়, বালমোরাল প্রাসাদে আপাতত ভালোই আছেন রানি ৷ যদিও রানির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীর দফতরেও ৷ লিজ ট্রাস টুইটে লেখেন, “বাকিংহ্যাম প্যালেস থেকে পাওয়া খবরে পুরো দেশ ভীষণভাবে উদ্বিগ্ন ৷”

error: Content is protected !!