```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ২৬ মার্চ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ

আগামী ২৬ মার্চ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধ থাকবে পরিশ্রুত পানীয় জল সরবরাহ। বিজ্ঞপ্তি জারি করে এমনই জানাল কলকাতা পুরসভা। পুর কমিশনার বিনোদ কুমার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ২৬ মার্চ সকাল ১০ টা থেকে দক্ষিণ কলকাতায় কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। ধাপার জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত বন্ধ থাকবে জল পরিষেবা। ফলে বাইপাস সংলগ্ন অঞ্চল পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্নগ্রাম এবং সার্ভে পার্কে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কলকাতা পুরসভার ৭, ১০, ১১ এবং ১২ নম্বর বোরোর আংশিক অঞ্চলে জল সরবরাহ বন্ধ থাকবে। ওয়ার্ডভিত্তিক যেমন ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কলকাতা পৌর সংস্থার মাধ্যমে দেওয়া জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে, বিকল্প ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। জানানো হয়েছে যে, বিকল্প ব্যবস্থা হিসেবে কলকাতা পুরসভার জল বিভাগের তরফে আগাম ট্যাঙ্কারের মাধ্যমে অতিরিক্ত জল ভরে ওই সমস্ত এলাকায় স্ট্যান্ডবাি মোডে রাখা থাকবে, যাতে প্রয়োজনে জলের জোগান দেওয়া যায়। 

error: Content is protected !!