```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বৈষ্ণবনগরে রেললাইনের পাশে ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার

রেললাইনের ধার থেকে নবম শ্রেণির ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর এলাকায় । মৃত কিশোরীর মায়ের দাবি, তাঁর মেয়েকে খুন করেছে মেয়েটির প্রেমিক । যদিও এনিয়ে এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মৃত কিশোরীর নাম প্রিয়াঙ্কা মণ্ডল । বয়স ১৬ বছর । বাড়ি বৈষ্ণবনগরের বীরনগর এলাকায় । সে স্থানীয় রাজনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী । বৃহস্পতিবার সকালে বৈষ্ণবনগর থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে, মহাজনটোলা গ্রামর নতুন ১৬ মাইল এলাকায় রেললাইনের ধারে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ওই এলাকায় । পরে মৃতদেহ উদ্ধার করতে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । দেখা যায়, প্রিয়াঙ্কার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে । শরীরের একাধিক জায়গাতেও রয়েছে অস্ত্রের কোপ । পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় গৃহশিক্ষকের কাছে পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরোয় প্রিয়াঙ্কা । তারপর থেকেই নিখোঁজ ছিল সে । বাড়ির লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি ।

error: Content is protected !!