```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, মৃত ৫৩

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল-তিব্বত সীমান্ত । মঙ্গলবার ভোর 6.40 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি ও সিকিমেও ৷ জানা গিয়েছে, প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে । শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিহারেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে । পশ্চিম চিনের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 53 জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় আহত হয়েছেন 38 জন ৷ চিনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি প্রাথমিকভাবে নিহতের সংখ্যা জানালেও হতাহতের বিস্তারিত তথ্য দেয়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের লবুচে থেকে 93 কিলোমিটার দূরে শিজাংয়ে ৷ সেখানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.1 ৷ ফের ভূমিকম্প হয় তিব্বতের শিজাংয়ে ৷ দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে 4.7 ৷ দু’টি ভূমিকম্পই হয়েছে মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ৷ তারপর থেকে পরপর ভূমিকম্প হয়েছে শিজাংয়ে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রত্যেকটি ভূমিকম্পের মাত্রাই 4.8-এর উপরে ৷ যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর জানা যায়নি ৷ ভূমিকম্পের প্রভাবেই কম্পন অনুভূত হয়েছে কলকাতা-সহ বাংলার একাধিক জায়গায় ৷ শুধু এদেশই নয়, ভূকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ, ভূটান এবং চিনেও ৷

error: Content is protected !!