```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গের ২টি আসনে উপনির্বাচন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শনিবার বিকেলে এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ কমিশন জানিয়েছে, ওই দিন সারা দেশে মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে ৷ তার মধ্যে চারটি বিধানসভা কেন্দ্র ও একটি লোকসভা আসন ৷ পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তীশগড়, বিহার ও মহারাষ্ট্রের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে আগামী ১২ এপ্রিল । কমিশন জানিয়েছে, এই উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী ১৭মার্চ ৷ মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৪ মার্চ ৷ স্ক্রুটিনি হবে তার পর দিন ৷ ২৮ মার্চ মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ৷ আগামী ১৬ এপ্রিল ভোট গণনা হবে ৷ আগামী ১৮ এপ্রিলের মধ্যে এই পাঁচ আসনে নির্বাচনের প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

error: Content is protected !!