```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

এবার ট্যাংরার একটি চামড়ার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন ৷ হতাহতের কোনও খবর নেই ৷ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ আগুন নেভাতে গিয়ে দমকল বিভাগের চারজন অসুস্থ হয়ে পড়েন ৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের এনআরএস নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমসিম খাচ্ছেন দমকলের কর্মীরা ৷ আগুন নেভাতে হিমসিম খাচ্ছেন দমকলের কর্মীরা ৷ দমকল মন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে এদিন এই অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

error: Content is protected !!