```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চিনা মোবাইল সংস্থা শাওমির ৫ হাজার ৫৫১.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বৈদেশিক মুদ্রা আইন (ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ ল্য) না-মানার অভিযোগে চিনা বহুজাতিক মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমির বিপুল আর্থিক সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷ এই সম্পত্তির মূল্য প্রায় ৫ হাজার ৫৫১ কোটি টাকা ৷ শনিবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিটি-র তরফে এই কথা জানানো হয়েছে ৷ ইডি-র তরফে বলে হয়েছে, শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যা মূলত শাওমি ইন্ডিয়া নামে পরিচিত, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ মূলত এমআই ব্র্যান্ডেই ভারতে এই চিনা সংস্থাটি মোবাইল ফোনের ব্যবসা করে ৷ ইডি-র তরফে জানানো হয়েছে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শাওমি ইন্ডিয়ার নামে ৫ হাজার ৫৫১.২৭ কোটি টাকা ছিল, এর পুরোটাই বাজেয়াপ্ত হয়েছে ৷ ফেমা বা ফরেন এক্সচেঞ্চ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় চিনা সংস্থাটির বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে ইডি ৷ সূত্রের খবর, চিনা সংস্থাটির বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছিল, ফেব্রুয়ারি মাসে এর তদন্তে নামে ইডি ৷ সেই তদন্ত শেষে এই ব্যবস্থা নেওয়া হল ৷ ভারতে ২০১৪ সালে ব্যবসা শুরু করে শাওমি ৷ তার পরের বছর থেকেই ভারতে আর্থিক লেনদেন শুরু করে সংস্থাটি ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, ভারত থেকে তিনটি বিদেশি সংস্থাতে টাকা পাঠিয়েছে শাওমি ইন্ডিয়া ৷ যার মধ্যে একটি সংস্থা শাওমি গ্রুপেরই, অন্য দুটি মার্কিন সংস্থা ৷ এর জন্য মানা হয়নি ভারতের বৈদেশিক মুদ্রা আইন ৷ মূল চিনা সংস্থা শাওমির নির্দেশেই তাদের ভারতীয় শাখা এই কাজ করে বলে অভিযোগ ৷ এর ফলে মুনাফা হয় চিনা সংস্থাটির ৷ তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, ভারতীয় কয়েকটি সংস্থা থেকে মোবাইল ফোনের সেট কিনত শাওমি ইন্ডিয়া ৷ কিন্তু যে তিনটি বিদেশি সংস্থার সঙ্গে টাকার লেনদেন হয় তাদের, সেই সংস্থাগুলির সঙ্গে শাওমির ভারতীয় শাখার কোনও ব্যবসায়িক সম্পর্কই ছিল না ৷ নথি জাল করার অভিযোগও রয়েছে চিনা সংস্থাটির বিরুদ্ধে ৷

error: Content is protected !!