```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে বাতিল হল ৬০০ এপিক কার্ড, ভূতুড়ে ভোটার ইস্যুতে শুক্রবারে সর্বদল বৈঠক

ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার চিহ্নিত করার প্রক্রিয়ায় বাতিল হল ৬০০ এপিক কার্ড ৷ আগেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্য প্রায় ১০ হাজার ডুপ্লিকেট এপিক কার্ড রয়েছে ৷ এবার সেখান থেকে ছ’শো এপিক নম্বর বাতিল করল কমিশন ৷ জানা গিয়েছে, এই একই এপিক নম্বরের কার্ড রয়েছে হরিয়ানার ভোটারদের নামে ৷ এরই মধ্যে 28 মার্চ অর্থাৎ, শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে সর্বদল বৈঠক ডাকা হয়েছে ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বৈঠক হবে ৷ ওই দিন রাজ্যের আটটি স্বীকৃত রাজনৈতিক দলকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তবে, যে 10 হাজার ডুপ্লিকেট এপিক নম্বরের কার্ডের হদিশ মিলেছে এরাজ্যে, সেগুলির সমাধান কীভাবে হবে ! বিশেষত, যে ৬০০ টি কার্ড সম্প্রতি বাতিল করেছে কমিশন, তার কী হবে ! কমিশনের তরফে জানানো হয়েছে, এপিক কার্ড সংশোধনের ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশন জেলাস্তরে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে দেওয়ার পরে এই ত্রুটি সামনে এসেছে ৷ সেই মতো ভুল সংশোধনের কাজও শেষ হয়েছে ৷ প্রসঙ্গত, এতদিন পর্যন্ত একজন ভোটারের যাবতীয় তথ্য দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের পোর্টালেই আপলোড করা থাকতো ৷ সেই তথ্য একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের দফতরে সংশ্লিষ্ট আধিকারিকরাই দেখতে পেতেন ৷ কিন্তু, সম্প্রতি নতুন এক পরিষেবা চালু করা হয়েছে কমিশনের তরফে ৷ যার ফলে এবার থেকে দেশের প্রত্যেক রাজ্যের ইআরও’রা সেই তথ্য দেখতে পারবেন ৷ এপিক কার্ডের ডুপ্লিকেশন থাকলে সেগুলিকে সংশোধন করতে পারবেন ৷ এই ক্ষেত্রে দুই রাজ্যের এপিক নম্বর মিলিয়ে দেখা হবে এবং যে রাজ্যে প্রথম ওই নির্দিষ্ট এপিক নম্বর দেওয়া হয়েছে, সেখানকার এপিক নম্বরকে বৈধ ধরা হবে ৷ বরং যেই রাজ্য পরে ওই একই এপিক নম্বর ব্যবহার করেছে, সেই রাজ্যের নির্দিষ্ট ভোটারকে নতুন এপিক নম্বর-সহ কার্ড দেওয়া হবে ৷ তবে, এই ক্ষেত্রে ভোটারকে কিছুই করতে হবে না ৷ নতুন এপিক কার্ড তৈরি করে কমিশনের তরফে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে ৷ উল্লেখ্য, নতুন এপিক কার্ডের নম্বর বদল ইআরও নিজেই করতে পারবেন ৷

error: Content is protected !!