দিল্লির রোহিণীতে  জিমে শরীরচর্চা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক

দিল্লির রোহিণীতে জিমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, বৃহস্পতিবার জিমে ট্রেডমিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বছর ২৪ এর সাক্ষম প্রুথি নামে এক যুবকের। পুলিশ এসে কেএনকে মর্গে সাক্ষমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, অবহেলার কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু করে অভিযুক্ত জিম অপারেটর অনুভব দুগ্গালকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ট্রেডমিলে কাজ করার সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে অচেতন অবস্থায় বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সাক্ষমকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত করা হয়েছে। এমএলসি ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে ওই জিমের অপারেটরের বিরুদ্ধে। 

error: Content is protected !!