```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবারও দোলে বিশ্বভারতীতে হবে না বসন্ত উৎসব

এবারও শান্তিনিকেতনে দোলে বিশ্বভারতীতে বসন্ত উৎসব হবে না। পরে নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ নিয়ে পরপর দু’বছর দীর্ঘদিনের রীতিতে ছেদ পড়ল। অবশ্য বসন্ত উৎসবের সব রীতি মেনেই অনুষ্ঠান করতে চলেছে কর্তৃপক্ষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে উপাচার্যকে একথা বলতে শোনা গিয়েছে। তাঁর কথায়, “এই মুহূর্তে বসন্ত উৎসব কোন দিনে হবে, তা ঘোষণা করছি না। আলোচনা করে দিন ঘোষণা করা হবে। এটা বিশ্বভারতীর পরিবারের অনুষ্ঠান। এটা কখনই আমজনতার অনুষ্ঠান ছিল না।” বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, উৎসবের যে নিয়ম নীতি রয়েছে তা মেনেই এবার অনুষ্ঠান করা হবে। বৈতালিক, ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গানের সঙ্গে শোভাযাত্রা সবই হবে, কিন্তু ঘরোয়াভাবে। ভাইরাল হওয়া ভিডিওতে উপাচার্যকে বলতে শোনা গিয়েছে, “বসন্ত উৎসব আগের মতো হবে না। গত বছর যেভাবে হয়েছিল এবার সেভাবে হবে। বিশ্বভারতী পরিবারে বসন্ত উৎসব খুব গুরুত্বপূর্ণ। আমরা অনান্য অনুষ্ঠানের মতো বসন্ত উৎসব করব। আমরা দোলের দিন বসন্ত উৎসব করব না। কারণ, সেদিন বসন্ত উৎসব করলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজ্য পুলিশ আমাদের সাহায্য করে না। তাই আমরা রাজ্য সরকারের পুলিশের উপর নির্ভর করতে পারি না। এটা বিশ্বভারতীর পরিবারের অনুষ্ঠান, আমরা নিজেদের মতো করব। করোনার জন্য এখনো কারফিউ আছে। তাই সন্ধের বৈতালিক আমরা করব না। সকালের বৈতালিক আমরা করব।”

error: Content is protected !!