```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ ! কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ! বিপাকে কমেডিয়ান কুণাল কামরা ৷ এবার তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় মামলা দায়ের করল শিবসেনা ৷ রবিবার খার এলাকার ‘দ্য হাবিতাত’ নামক একটি কমেডি ক্লাবে অনুষ্ঠান করেন কুণাল ৷ অভিযোগ, সেই অনুষ্ঠানে একনাথ শিন্ডে ও মুম্বই পুলিশকে নিয়ে রসিকতা করেন তিনি ৷ সেই সঙ্গে একটি গানও করেন কমেডিয়ান ৷ অভিযোগ, সেই গানে শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন কুণাল ৷ অনুষ্ঠানের সেই ভিডিয়ো ভাইরাল হতেই মুম্বইয়ের যে হোটেলে কুণাল কামরা কৌতুক অনুষ্ঠানে ‘আপত্তিকর মন্তব্য’ করেন, সেখানে ভাঙচুর চালান শিবসৈনিকরা ৷ এরপর কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে খার থানায় অভিযোগ দায়ের করেন শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেল ৷ এমআইডিসি থানার এক পুলিশ কর্তা জানান, শিবসেনা বিধায়কের সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যয় সংহীতার 353(1)(b) ও 356(2)-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয় কুণালের বিরুদ্ধে ৷ পাশাপাশি হোটেলে ভাঙচুড়ের ঘটনায় শিবসেনা যুব শাখার সাধারণ সম্পাদক রাহুল কানাল-সহ বাকি কর্মীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, কুণালের অনুষ্ঠানের সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত ৷ ক্যাপশনে লেখেন, “কুণাল কি কামাল… জয় মহারাষ্ট্র” ৷ তাঁর সেই পোস্টের পর শিবসেনা শিন্ডে শিবির আক্রমণাত্মক হয়ে ওঠে ৷ শিবসেনা সাংসদ নরেশ মাস্কে রীতিমতো হুমকির সুরে বলেন, “দেশ ছাড়তে বাধ্য হবেন কুণাল ৷ সাপের লেজে পা দিয়েছেন তিনি ৷ এর ফল তাঁকে পেতেই হবে ৷” সেই সঙ্গে তাঁর অভিযোগ, টাকা দিয়ে একনাথ শিন্ডে ও তাঁর সমর্থকদের অপমান করার জন্য কুণালকে ভাড়া করে নিয়ে আনা হয়েছে ৷ অন্যদিকে, হোটেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান শিবসেনা (উদ্ধব শাখা) বিধায়ক আদিত্য ঠাকরে ৷ এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্টও করেন তিনি ৷

https://twitter.com/rautsanjay61/status/1903825389279228272

error: Content is protected !!