```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রের নাগপুরে রেললাইনের ওপর ভেঙে পড়ল ফুটব্রিজ

মহারাষ্ট্রের নাগপুরে বালার শাহ রেলস্টেশনে পৌনে পাঁচটা নাগাদ ফুটওভার ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত। তাদের নাগপুরের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় কপাল জোরে বেঁচে গিয়েছেন আহতরা। ওই সময় স্টেশনে কোনও ট্রেন প্রবেশ না করায় বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেতুর একটি অংশ বিকট শব্দে ভেঙে পড়ে। ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা। এদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। আহতদের প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের নিয়ে যাওয়া হয় নাগপুরের সিভিল হাসপাতালে। সেতু ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী ও  রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তুপ থেকে তারা আহত চারজনকে উদ্ধার করে। 

error: Content is protected !!