```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বেলজিয়ামকে জোড়া গোলে হারিয়ে ইতিহাস গড়লো মরক্কো

মরক্কো ২-০ ব্যবধানে হারিয়ে দিল বিশ্বের ২ নম্বর দল বেলজিয়ামকে।  বেলজিয়ামকেই বিশ্বকাপের মঞ্চে হারিয়ে ইতিহাস গড়লো মরক্কো। ২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর ম্যাচে আজ বেলজিয়ানদের ২-০ গোল হারিয়ে দিয়েছে উত্তর আফ্রিকার দলটি। বিশ্বকাপে সবমিলিয়ে ২৪ বছর পর জয়ের মুখ দেখলো মরক্কো।  এর আগে ১৯৯৮ সালের আসরে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা।আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের ৭৩তম মিনিটে ফ্রি-কিকে গোল করে মরক্কানদের এগিয়ে দেন আবদেলহামিদ সাবিরি।  এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জাকারিয়া আবুখলাল। এই দুই গোল আর শোধ করতে পারেননি ডি ব্রুইনা-হ্যাজার্ডরা। এই প্রথম আফ্রিকান কোনো দলের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ হারলো বেলজিয়াম। এর আগে ২০০৮ সালে এক প্রীতি ম্যাচে ৪-১ গোলে তাদের হারিয়েছিল মরক্কো।

error: Content is protected !!