```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুর্শিদাবাদে নিহত তৃণমূল ও কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল ‌‌

মুর্শিদাবাদে সফরে এসে নবগ্রামে খুন হওয়া তৃণমূল নেতার বাড়ি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন পরিবারের সদস্যদের সাথে। পরিবার সূত্রে খবর, তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বোস। এর পরেই রাজ্যপালের পরবর্তী গন্তব্য হয় খড়গ্রামের নিহত কংগ্রেস কর্মীর বাড়ি। আনন্দ বোস যখন মুর্শিদাবাদের একাধিক হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন, সেই আবহে সকাল থেকে একাধিক অশান্তির ঘটনায় রাজনৈতিক চাপানউতর তৈরি হয়েছে জেলায়। মনোনয়নের প্রথম দিন থেকেই একাধিক হিংসার ঘটনার জন্য বার বার শিরোনামে এসেছে মুর্শিদাবাদ। অশান্তি, হানাহানিতে প্রাণও গিয়েছে কয়েক জনের। শনিবার, পঞ্চায়েত ভোটের এক দিন আগে সেই জেলায় এলেন আনন্দ বোস। জেলা প্রশাসন সূত্রে খবর, হাজারদুয়ারি এক্সপ্রেসে শুক্রবার বেলা ১১টা নাগাদ রহরমপুর কোর্ট স্টেশনে নামেন রাজ্যপাল। সেখান থেকেই তিনি সোজা চলে যান নবগ্রামের হজবিবিডাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি নিহত মোজাম্মেল শেখের বাড়িতে। গত ১৫ জুন মোজাম্মেলকে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, তাঁকে গুলি করে খুন করা হয়। কংগ্রেস অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার নিহত তৃণমূল নেতার বাড়িতে মিনিট পনেরো ছিলেন রাজ্যপাল। বোসের সঙ্গে সাক্ষাতের পর নিহতের পরিবারের সদস্য রমজান মণ্ডল বলেন, ‘‘মোজাম্মেলের স্ত্রীর সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন রাজ্যপাল। সেই দিনের ঘটনার কথা জানতে চান। এখন কোনও আতঙ্ক রয়েছে কি না সে বিষয়েও রাজ্যপাল প্রশ্ন করেন। রাজ্যপাল পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’’ 

error: Content is protected !!