রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা শুভেন্দুর

ভোটের ঠিক এক দিন আগে কলকাতা হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী । রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা । গতকালই রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে শুভেন্দুকে নোটিশ দেয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । নোটিশ অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের দিন নিজের বুথের এলাকা অর্থাৎ নন্দীগ্রামের বাইরে যেতে পারবেন না শুভেন্দু অধিকারী । সেই নোটিশের বিরোধিতা শুধু নয় পালটা চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা । শুভেন্দুর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন তাঁর গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছে । যা অনৈতিক। শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। হাইকোর্টে চত্বরে শুক্রবারই হাজির হয়েছেন শুভেন্দু । নোটিশ পেয়ে ক্ষুব্ধ শুভেন্দু বলেন, কোনওভাবেই এই নোটিশ কাঁথি থানার ইন্সপেক্টর ইনচার্জ দিতে পারেন না । এই নোটিশ দেওয়ার কথা এসপির । নোটিশ মেনে নেওয়া যাবে না । ইচ্ছাকৃত আমার গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে । বৃহস্পতিবার বিরোধী দলনেতাকে নোটিশ পাঠিয়েছে জেলা পুলিশ । কাঁথি থানার তরফে শুভেন্দুকে নোটিশ জারি করা হয় । পঞ্চায়েত ভোটের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জেলা প্রশাসনগুলির কাছে বিশেষ বিজ্ঞপ্তি যায় । যেখানে স্পষ্ট বলা হয়, ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে ও অবাধ শান্তিপূর্ণ ভোটের উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের গতিবিধির উপর নজর রাখা হবে । সেই মর্মেই শুভেন্দু অধিকারীকে দেওয়া নোটিশে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের কথা উল্লেখ করে কাঁথি থানার পুলিশ । নোটিশ ঘিরে বৃহস্পতিবার থেকেই শুরু হয় জটিলতা । স্বাভাবিক বাবেই বিষয়টিকে সহজ ভাবে নিতে পারেননি শুভেন্দু ।

error: Content is protected !!