```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ দেশ, বয়স সীমা বাড়াতে বাধ্য হল মোদি সরকার

বয়স সীমা বাড়াতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার ৷ প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তুমুল প্রতিবাদের মাঝে কেন্দ্র তার সিদ্ধান্ত বদলালো ৷ ২০২২-এ এই প্রকল্পের আওতায় নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ করা হল ৷ এই প্রকল্পে দেশের স্থল, জল, বায়ু তিন সেনাবাহিনীতেই ‘অগ্নিবীর’দের নিযুক্ত করা হবে ৷ মঙ্গলবার এই ‘অগ্নিপথ’ নামক প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক ৷ এতে ১৭ থেকে ২১ বছর পর্যন্ত তরুণদের নেওয়া হবে মাত্র ৪ বছরের জন্য ৷ মেয়াদ শেষ হলে এদের মধ্যে থেকে মাত্র ২৫ শতাংশ জওয়ানকে দেশের সেনাবাহিনীর জন্য বেছে নেবে কেন্দ্র ৷ বাকিদের চুক্তি শেষ হয়ে যাবে ৷ বৃহস্পতিবার মন্ত্রক নতুন একটি বিবৃতিতে জানায়, বিগত দু’বছর ধরে কোনও নিয়োগ হয়নি ৷ তাই সরকার ২০২২-এ সেনাবাহিনীতে দেশের তরুণদের চাকরির সুযোগ দেবে ৷ ২০২২-এ অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়স ২৩ বছর পর্যন্ত করা হল ৷

error: Content is protected !!