```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আদালতে সুকন্যার হাজিরা, টেট পাসের শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

অনুব্রতর মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল সহ ছ’জনের হাজিরার নির্দেশ প্রত্যাহার। প্রত্যাহার টেট পাস সার্টিফিকেট পেশ করার নির্দেশও। নির্দেশ প্রত্যাহার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরই তাঁর মেয়ের স্কুলে চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তিনি টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে গিয়েছেন, স্কুলেও যান না, বাডি়তে হাজিরার খাতা এসে পৌঁছয়, এমন নানা অভিযোগ সামনে আসে। এসএসসি নিয়ে আগে থেকেই মামলা চলছিল আদালতে। তাতে সুকন্যাকে নিয়ে নতুন হলফনামা জমা পড়ে। অনুব্রতর আরও পাঁচ আত্মীয় এবং ঘনিষ্ঠদের চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে। তার জেরে বৃহস্পতিবার দুপুরে সুকন্যা এবং ওই পাঁচ জনকে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। টেট পাসের শংসাপত্র-সহ, চাকরির নিয়োগপত্রের নথি আদালতে জমা দিতে বলা হয়। সেই মতো বৃহস্পতিবার সকালেই বোলপুর থেকে কলকাতার চিনার পার্কের বাড়িতে চলে আসেন সুকন্যা। দুপুরে হাইকোর্টেj ১৭ নম্বর এজলাসে পৌঁছন তিনি। কিন্তু সেখানে শুনানি চলাকালীন নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

error: Content is protected !!