```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘পাইলট কার, লাল বাতি ব্যবহার করা যাবে না’, মন্ত্রীদের উদ্দেশ্য কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে ইডির হেফাজতে অন্যদিকে পাচার সংক্রান্ত মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে অনুব্রত মণ্ডলকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদেরকে কড়া বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, পাইলট কার, লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোন মন্ত্রী এবং অবশ্যই নিজেদের ক্লিন ইমেজ বজায় রাখতে হবে। মন্ত্রিসভার রদবদলের পর বৃহস্পতিবার হয় প্রথম বৈঠক। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন । মূলত স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি সকলকেই । একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা শহর এবং জেলায় যে সকল মন্ত্রীরা রয়েছেন তাঁরা আজ থেকে লালবাতি এবং পাইলট কার ব্যবহার করতে পারবেন না। কোন মন্ত্রী জেলা থেকে কলকাতায় আসার জন্য কিংবা কলকাতা থেকে জেলায় যাওয়ার জন্য যদি পাইলট কার ব্যবহার করেন তাহলে বিষয়টি রাজ্যের তরফ থেকে ভালো চোখে দেখা হবে না, এমনটাও জানিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও তিনি এদিন বৈঠকে জানান, পূর্ণ মন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীদেরও কাজ নির্দিষ্ট করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। অর্থাৎ কাজের জায়গা ভাগ করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের জন্য। এছাড়া কোন ফাইল এলে তা ভালোভাবে খতিয়ে দেখে তারপরে মন্ত্রীদেরকে সই করার নির্দেশ দেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর মন্ত্রিসভার বৈঠকে এবার দলের এবং মন্ত্রীদের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্যে একাধিক বার্তা দিলেন তিনি ।

error: Content is protected !!