```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘এখনই গ্রেফতার করা যাবে না অর্জুন সিংকে’, ভাটপাড়া গুলি কাণ্ডে নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভাটপাড়া গুলি কাণ্ডে বড় স্বস্তি ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংহের। 21 এপ্রিল পর্যন্ত তাকে গ্রেফতার না করার নির্দেশ উচ্চ আদালতের। বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের কাছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ তলব করেছেন। 17 এপ্রিলের মধ্যে হাইকোর্টে সেই ফুটেজ জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। তবে ইতিমধ্যে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে হবে অর্জুন সিংহকে। 17 এপ্রিল ফের শুনানি এই মামলার। অর্জুন সিংহের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে উদ্দেশ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল । ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফয়াইয়ার দায়ের করে জগদ্দল থানার পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পাঁচবার সমন পাঠিয়েছিল । কিন্তু, একবারও তিনি থানায় হাজিরা না দেওয়ায় ব্যারাকপুর মহকুমা আদালত গত 1 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তার আগেই গত 28 মার্চ পুলিশের দায়ের করা এফয়াইয়ার খারিজ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের এই ‘দাপুটে’ বিজেপি নেতা অর্জুন সিং। গত 2 এপ্রিল বিচারপতি জয় সেনগুপ্ত অর্জুন সিংহকে মৌখিক ভাবে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে।

error: Content is protected !!