```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেশবিরোধী প্রচারের জের, ২২টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক

দেশবিরোধী প্রচার চলছে ৷ তাই ৪টি পাকিস্তানভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল সহ ২২ টি ইউটিউব চ্যানেল ব্লক করল নয়াদিল্লি । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলা সংক্রান্ত বিভ্রান্তি ছড়ানোর জন্য আইটি নিয়ম, ২০২১-এর অধীনে ইউটিউব চ্যানেলগুলি ব্লক করা হয়েছে । একইসঙ্গে ৩টি টুইটার অ্যাকাউন্ট, ১টি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১টি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে । মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ইউটিউব চ্যানেলগুলির দর্শক সংখ্যা ২৬০ কোটিরও বেশি ৷ প্রত্যেকটি চ্যানেলই ভুয়ো খবর এবং সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছিল । গত বছরের ফেব্রুয়ারিতে আইটি নিয়ম, ২০২১-এর বিজ্ঞপ্তির পর থেকে এই প্রথম দেশের ইউটিউব-ভিত্তিক সংবাদ প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল ৷

error: Content is protected !!