```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

 বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন জেপি নাড্ডা

 পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার স্বয়ং এই খবর দিয়েছেন মঙ্গলবার ৷ তিনি জানিয়েছেন, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতেই এখানে আসবেন জেপি নাড্ডা ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সময় চেয়ে বঙ্গ বিজেপির তরফে আবেদনও করা হয়েছে ৷ কিন্তু বিজেপির এই বৈঠক কবে হতে চলেছে, তা এখনও চূড়ান্ত নয় ৷ তবে জানা গিয়েছে যে ওই বৈঠক মে মাসে হতে পারে ৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার অবশ্য বলছেন যে এখনও তারিখ চূড়ান্ত হয়নি ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ওই বৈঠকে দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও উপস্থিত থাকবেন ৷ রাজ্যের কর্মসমিতির বৈঠকে সাধারণত রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় ৷ সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি বলতে কেন্দ্রীয় পর্যবেক্ষক, বড়জোড় জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) উপস্থিত থাকেন ৷ বৈঠকের নির্যাস পরে জাতীয় সভাপতি ও শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয় ৷

error: Content is protected !!