```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ধাক্কা খেল কেন্দ্র, আয়কর মামলায় কলকাতা হাইকোর্টে জয় পেল তৃণমূল

আয়কর মামলায় জয় পেল তৃণমূল৷ বাংলার শাসক দলের বিরুদ্ধে ঠিকমতো আয়কর রিটার্ন জমা না দেওয়ার অভিযোগে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রের অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন আয়কর দফতর৷ সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল৷ সোমবার সেই মামলার রায় দেন বিচারপতি মহম্মদ নিজামউদ্দিন৷ সেই মামলার রায় তৃণমূলের পক্ষেই গিয়েছে৷ গত ২৫ এপ্রিল আয়কর দফতরের তরফে একটি নোটিস পৌঁছয় তৃণমূল ভবনে৷ তাতে বলা হয়, ২০১৮-১৯ অর্থবর্ষে ১ কোটি ৭১ লক্ষ ৯৫ হাজার ৯২ টাকা আয়কর রিটার্ন তারা উল্লেখ করেনি৷ এছাড়া ১৮টি অ্যাকাউন্টের ব্যাঙ্কের নাম ও বিস্তারিত তথ্যের উল্লেখ ছিল না৷ আয়কর দফতরের ওই নোটিসকে চ্যালেঞ্জ করে তৃণমূল৷ তারা হাইকোর্টে মামলা দায়ের করে৷ সেই মামলাতেই এদিন বিচারপতি নিজামুদ্দিন আয়কর দফতরকে পুনরায় পর্যালোচনা করতে বলেন৷ পাশাপাশি আয়কর দফতরের অভিযোগ সংক্রান্ত নোটিসটিও বাতিল করে দেন৷

error: Content is protected !!