```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ হাজার ৫৪ জন

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন৷ আগের দিন সংখ্যাটা ছিল ১ হাজার ১৫০জন ৷ এ নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৩০ লক্ষ ৩৫ হাজার ২৭১ ৷ এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ১৩২, যা মোট সংক্রমণের ০.০৩ শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার একই রয়েছে, ০.২৫ শতাংশ ৷ কমেছে মৃতের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৯ জন করোনা সংক্রামিত রোগী ৷ আগের দিন ৮৩ জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে মোট ৫লক্ষ ২১ হাজার ৬৮৫ জন করোনায় মারা গিয়েছেন ৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৮ জন ৷ আগের দিন ১ হাজার ১৯৪ জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২ হাজার ৪৫৪ জন সুস্থ হলেন ৷ সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ ৷ দেশে এখনও পর্যন্ত ১৮৫ কোটি ৭০ লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-১৯ ভ্যাকিসনের ডোজ দেওয়া আছে ৷

error: Content is protected !!