```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ধুবুলিয়ায় প্রায় ৫ মাস ধরে মায়ের মৃতদেহ আঁকড়ে রইল মেয়ে

নদিয়ার ধুবুলিয়ায় এবার রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া৷ প্রায় ৫ মাস ধরে মৃত মায়ের দেহ আঁকড়ে পড়ে রইলেন মেয়ে।খবর পেয়ে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মেয়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন ধুবুলিয়ার বাসিন্দা মন্দিরা দাস। মাঝে কী হয়েছে কেউ জানে না । কোনও আত্মীয় খোঁজ নিলে মেয়ে দোলা বলতেন, মা বাড়িতে নেই কলকাতায় গিয়েছেন । কাউকে কাউকে বলতেন মা অসুস্থ । তবে আসলে যে ঠিক কী ঘটেছে তা জানতে পারত না কেউই । শনিবার সামনে এল পুরো ঘটনা । এক আত্মীয়া এদিন দোলার সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর মা মন্দিরার খোঁজ করেন । দিনের পর দিন বৃদ্ধা বাড়িতে নেই একথা শুনে সন্দেহ হয় এই আত্মীয়র । তিনি জোর করে ঘরে প্রবেশ করেই দেখেন পড়ে রয়েছে একটি কঙ্কাল । ঠিক কতদিন আগে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় । মৃত মহিলার নাম মন্দিরা দাস, বয়স ৫৬ বছর। পুলিশের অনুমান, প্রায় ৫ মাস ধরে মায়ের মৃতদেহ আগলে রাখছিলেন মেয়ে । শনিবার রাতে মৃতার এক আত্মীয়ার কাছে খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । অভিযোগ, মেয়ে দোলা মায়ের মৃত্যুর খবর কোনও আত্মীয় বা প্রতিবেশীকে জানাতে চাননি । ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ । এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখার অফিসে পরিচারিকার কাজ করতেন দোলা । মায়ের দেহ বাড়িতে ফেলে কাজেও যেতেন তিনি । নিজে রান্না করে খেতেন, সবসময় বন্ধ রাখতেন ঘরের দরজা-জানলা । ঘটনা প্রকাশ্যে আসার পর দোলা বলেন, “মাকে দুধ গরম করে খেতে দিতাম । তারপর আর কবে মায়ের মৃত্যু হয়েছে তা আমি জানি না । মা ওই ঘরে শুয়ে বলেছিল আমি সুস্থ হয়ে উঠে আসব ঠিক । মা আমাকে সাবধান করে বলেছিলেন, মৃত্যুর খবর পেলে সবাই লুটেপুটে খাবে তাই কাউকে জানানোর প্রয়োজন নেই ।” তবে এলাকাবাসীর দাবি, এই মহিলার মানসিক সমস্যা ছিল । সেই কারণেই এমন ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে তদন্ত করে দেখছে পুলিশ ।

error: Content is protected !!