```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ট্রেন দুর্ঘটনা নবান্ন থেকেই নজরদারি মুখ্যমন্ত্রীর, চালু হেল্প লাইন নম্বর, ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা রেলের

এমার্জেন্সি হেল্পলাইন নম্বর

ময়নাগুড়ি-দোমহনির মাঝে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনার প্রতি মুহূর্তের খবর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইট করে জানিয়েছেন রাজ্যের হেডকোয়াটার থেকে তিনি নজরদারি চালাচ্ছেন৷ ইতিমধ্যে,জেলাশাসক, পুলিস সুপার,আইজিকে উদ্ধারের কাজে হাত লাগাতে নির্দেশ দিয়েছে৷ রাজ্য পুলিসের তরফে বিশাল পুলিস বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন৷ রেলের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় তিনি মর্মাহত৷ জেলাশাসক-পুলিস সুপারকে নির্দেশ দিয়েছেন৷ উদ্ধার কাজ জোর কদমে শুরু করা হয়েছে৷  দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। জেলাশাসক এমনটাই জানিয়েছেন৷ বহু মানুষ গুরুতর জখম৷ উদ্ধার করে

নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ রেলের তরফে চালু করা হয় এমার্জেন্সি হেল্পলাইন৷ নম্বরে ফোন করলেই আপৎকালীন পরিষেবা পাওয়া যাবে৷ ৪০ জনকে উদ্ধার করে ময়নাগুড়ি ও জলপাইগুড়়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ হাইঅ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে৷ অর্থপেডিক ও সার্জারি বিভাগের চিকিৎসকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে৷  উদ্ধারের জন্য ইতিমধ্যে ৫১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে৷ এদিকে, রেল দুর্ঘটনার খবর কানে যেতেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷   রেল দুর্ঘটনা নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ । সূত্র মারফত খবর, রাতেই ময়নাগুড়ি যাবেন রেলমন্ত্রী। এদিকে ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। গুরুতর জখমরা ১ লক্ষ টাকা করে পাবেন। সামান্য আহতরা পরিবার পিছু পাবেন ২৫ হাজার টাকা।

error: Content is protected !!