```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ওড়িশা উপকূলে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের সফল উৎক্ষেপণ ডিআরডিও-র

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এমন একটি ক্ষেপণাস্ত্রের ষষ্ঠ দফার পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল বৃহস্পতিবার ৷ এদিন ওড়িশা উপকূল থেকে এই প্রক্রিয়া সারা হয় ৷ এই ক্ষেপণাস্ত্রের পোশাকি নাম হল, ‘কুইক রিঅ্য়াকশন সারফেস টু এয়ার মিসাইল’ বা কিউআরএসএএম ৷ এদিন ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও-এর তরফ থেকে এই সফল উৎক্ষেপণের কথা জানানো হয় ৷ ডিআরডিও সূত্রে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে ৷ সেই পরিকল্পনার আওতাতেই কিউআরএসএএম-এর এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ৷ আকাশ পথে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতেই এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ৷ মাঝারি উচ্চতায় দূরপাল্লার এবং কম দূরত্বের ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়ামাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাকে ধ্বংস করে দিতে পারবে এই কিউআরএসএএম ৷ এই নয়া ক্ষেপণাস্ত্র দিনের পাশাপাশি রাতেও শত্রুপক্ষের হামলা ঠেকাতে সক্ষম কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন গবেষকরা ৷ ডিআরডিও-এর তরফ থেকে জানানো হয়েছে, এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় খুঁটিনাটি তথ্য সংগ্রহের জন্য একাধিক অত্য়াধুনিক তদারকি ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে ৷ কাজে লাগানো হয়েছে টেলিমেট্রি, রাডার এবং ইলেক্ট্রো-অপটিক্য়াল ট্র্য়াকিং সিস্টেম বা ইওটিএস-এর মতো সরঞ্জামকে ৷ এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং ডিআরডিও-এর উচ্চপদস্থ কর্তা ও আধিকারিকরা ৷

error: Content is protected !!