```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

করাচিতে জরুরি অবতরণ করতে হল শারজা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমানকে lবিমানের যান্ত্রিক ত্রুটির কারণেই সেটিকে পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিতে বাধ্য হন পাইলট ৷ জানা গিয়েছে, বিমানের সব যাত্রী সুরক্ষিত রয়েছেন ৷ বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, করাচি থেকে ওই বিমানের যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য অপর একটি বিমান পাঠানো হচ্ছে । কর্তৃপক্ষ জানিয়েছে, “ইন্ডিগোর বিমান ৬ই-১৪০৭ শারজা থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ সেটিকে করাচির দিকে ঘুরিয়ে দিতে হয়েছে ৷ বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে জরুরি ভিত্তিতে যেটা করা উচিত সেটাই করেছেন পাইলট ৷ বিমানটিকে করাচিতে ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয়েছে ৷ বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফিরিয়ে আনতে অপর একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে ৷”

error: Content is protected !!